#নয়াদিল্লি: বর্তমানে সকলের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ হল স্মার্টফোন। কারণ এখন স্মার্টফোনেই বিনোদন থেকে শুরু করে ব্যক্তিগত তথ্য, ব্যাঙ্কিং ডিটেল থেকে শুরু করে ইমেল ইত্যাদি সবরকম সুবিধা পাওয়া যায়। এর ফলে প্রায় সকলেই দিনের অধিকাংশ সময় ব্যয় করে এই ফোনের পেছনে। কিন্তু এর ফলে অনেকেই অ্যাডিক্ট হয়ে যায় ফোনের। রাস্তায় বেরিয়েও তাদের নজর থাকে ফোনের ওপরে। এর ফলে ঘটে চলেছে বিভিন্ন ধরনের দুর্ঘটনা।
বর্তমানে এমন বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে, যেখানে ফোনের জন্য জীবন পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। সম্প্রতি এমনই একটি ভিডিও সকলের নজরে এসেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে দিল্লির এক মেট্রো স্টেশনে এক যুবক ফোন দেখতে দেখতে এগিয়ে চলেছে। সেই ব্যক্তির সমস্ত নজর ফোনের ওপরে। সে কোথায় এগিয়ে চলেছে সেই বিষয়ে তার কোন হুঁশ নেই। সে ফোন দেখতে দেখতে সোজা মেট্রোর ট্র্যাকে গিয়ে পড়ে।
আরও পড়ুন – অভিজ্ঞতা হবে আরও দারুণ, সঙ্গে থাক Gmail ব্যবহারের এই ৫ অভিনব টিপস
সিআইএসএফের (CISF) তরফে সেই ভিডিওটি পাওয়া গিয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, সেই ব্যক্তি দিল্লির মেট্রো স্টেশনে ফোন দেখতেই ব্যস্ত। সে নিজের ফোন দেখতে এতটাই ব্যস্ত যে, সে কোথায় যাচ্ছে সেই বিষয়ে তার কোনও হুঁশ নেই। সেই ব্যক্তির সামনেই যে মেট্রো লাইনের ট্র্যাক সে সেটি খেয়াল না করে ফোন দেখতে দেখতে সোজা গিয়ে সেই মেট্রোর লাইনে পড়ে যায়। এরপর সেই মেট্রোর লাইনে পরে যাওয়ার পর সেই ব্যক্তি স্টেশনে ওঠার জন্য চেষ্টা করতে থাকে। এরপর সেই মেট্রো স্টেশনে থাকা একজন সিআইএসএফ এসে সেই ব্যক্তিকে উদ্ধার করে। সিআইএসএফ দ্রুত লাফ দিয়ে মেট্রোর লাইনে নেমে সেই ব্যক্তিকে বাঁচায়, সেই স্টেশনে মেট্রো ট্রেন আসার আগেই।
A passenger namely Mr. Shailender Mehata, R/O Shadhara, slipped and fell down on the metro track @ Shahdara Metro Station, Delhi. Alert CISF personnel promptly acted and helped him out. #PROTECTIONandSECURITY #SavingLives@PMOIndia @HMOIndia @MoHUA_India pic.twitter.com/Rx2fkwe3Lh
— CISF (@CISFHQrs) February 5, 2022
সেই ব্যক্তির কোনও গুরুতর চোট লাগেনি। কিন্তু সেই ভিডিওটি আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে রাস্তায় বেরিয়ে ফোনের ওপরে নজর দেওয়ার ফলে মুহূর্তে ঘটে যেতে পারে যে কোনও ধরনের বিপদ। দিল্লির মেট্রো স্টেশনে সিআইএসএফের তৎপরতায় বেঁচে গিয়েছে সেই ব্যক্তির জীবন। কিন্তু সময়ের একটু হেরফের হলেই ঘটে যেতে পারত বড় ধরনের বিপদ।
আরও পড়ুন – ভারতে তৈরি ই-বাইক এক চার্জেই চলছে ৪০০০ কিলোমিটার, চমকে গেল গোটা বিশ্ব
সম্প্রতি দেশ জুড়ে এই ধরনের ঘটনা বেড়ে চলেছে। ফোন নিয়ে সকলেই এত ব্যস্ত হয়ে উঠেছে যে, রাস্তায় বেরিয়েও তারা চারপাশের কিছু খেয়াল করছে না। কিন্তু একটি কথা সবসময় মনে রাখা প্রয়োজন যে একটু অসতর্কতাই ঘটিয়ে দিতে পারে বড় ধরনের বিপর্যয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Delhi Metro, Smartphone, Viral Video