অনেকেই বলেন, আম হল ফলের রাজা। কারণ এর চেয়ে সুস্বাদু আর রসালো ফল এই দুনিয়ায় কমই আছে। গরমকালে হাজার কষ্ট যেন উপেক্ষা করা যায় শুধু এই ফলের জন্য। আম যেমন কেটে খাওয়া যায়, তেমনই আমের আচার, চাটনি, মিল্কশেক, আইসক্রিম ইত্যাদি বানিয়েও খাওয়া যায়। আমবিলাসী হলে এবারের গরমে এই ৬ রকমের আম চেখে দেখাই যায়, কোনওটারই বাজারে অভাব নেই। (Mango Varieties)