Last Updated:
March 2025 Pixel Feature Drop রোল আউট করতে শুরু করেছে Google। একগুচ্ছ এআই এনহ্যান্সমেন্ট, সিকিউরিটি আপগ্রেড এবং নয়া ফিচার এনেছে তারা। এতে এলিজিবল Pixel স্মার্টফোনে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত হতে চলেছে। Android 15 OS-এর উপর ভিত্তি করে এই আপডেট বর্তমানে ধাপে ধাপে রোল আউট করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তা এলিজিবল বা যোগ্য ডিভাইসগুলিতে পৌঁছে যাবে।
লেটেস্ট এই Pixel Feature Drop-এ আনা হয়েছে উন্নত Gemini Live 2.0, যা Flash 2.0 মডেল দ্বারা চালিত। বর্তমানে এটি ৪৫টি ভিন্ন ভাষা সাপোর্ট করছে। এর ফলে ব্যবহারকারীরা একাধিক ভাষায় ভয়েস চ্যাটবটের সঙ্গে কাজ চালিয়ে যেতে পারবেন। এর জন্য ম্যানুয়ালি ল্যাঙ্গুয়েজ সেটিংস অ্যাডজাস্ট করতে হবে না। কারণ Gemini Live স্বয়ংক্রিয় ভাবে সেই ভাষা অ্যাডাপ্ট করবে, যা বলা হচ্ছে।
এটি Gemini-র মাল্টিমোডাল ক্ষমতাও প্রসারিত করছে। যা আগের Pixel Feature Drop-এর সময় আনা হয়েছিল। এর ফলে ব্যবহারকারীরা ছবি, ফাইল আপলোড করতে পারবেন এবং প্রশ্ন করার জন্য একটি টেক্সট প্রম্পটের সঙ্গে YouTube লিঙ্কও দিতে পারবেন। ইতিমধ্যেই তা নিশ্চিত করে জানিয়েছে Google।
আগামী দিনে একটি Gemini Advanced subscription-সহ যোগ্য Pixel স্মার্টফোনগুলির Gemini Live কিন্তু লাইভ ভিডিও এবং স্ক্রিন শেয়ারিং ব্যবহার করে যোগাযোগ গড়ে তুলতে সক্ষম হবে। এই আপডেট আবার Pixel Screenshot অ্যাপকেও উন্নত করছে। এর ফলে ভিন্ন ভিন্ন ধরনের স্ক্রিনশটগুলিকে আপনা-আপনিই সারিবদ্ধ করার পরামর্শ পাওয়া যাবে।
একই ভাবে এআই ইমেজ জেনারেটর Pixel Studio-তেও একটি আপডেট এসেছে। যা সাধারণ টেক্সট প্রম্পট ব্যবহার করে মানুষের ছবি তৈরি করে দিতে পারে। এই আপডেটের ফলে Google-এর অন-ডিভাইস Gemini Nano-powered স্ক্যাম ডিটেকশন থেকে শুরু করে Google Message-এরও উন্নতি ঘটবে। যা আগে শুধুমাত্র Phone অ্যাপে সীমাবদ্ধ ছিল। বর্তমানে এটি নিজে থেকেই স্প্যাম মেসেজ শনাক্ত করে ব্যবহারকারীদের রিয়েল টাইম ওয়ার্নিং পাঠাবে।
কোন কোন ডিভাইসে মিলবে March 2025 Pixel Feature Drop?
Pixel 6, Pixel 7, Pixel 8, এবং Pixel 9 (review) সিরিজে মিলবে এই আপডেট। যদিও কিছু কিছু ফিচার শুধুমাত্র পাওয়া যাবে বর্তমানে প্রজন্মের Pixel 9 সিরিজে।
যেসব ফোনে March 2025 Pixel Feature Drop সাপোর্ট করবে:
Pixel 9 Fold
Pixel 9 Pro
Pixel 9 Pro XL
Pixel 8 Pro
Pixel 8
Pixel 8a
Pixel Fold
Pixel 7 Pro
Pixel 7
Pixel 7a
Pixel 6 Pro
Pixel 6
Pixel 6a
Pixel Tablet
Kolkata,West Bengal
March 11, 2025 12:15 AM IST
App by Students:পাহাড়ের প্রত্যন্ত গ্রাম থেকে ট্যুরিস্ট স্পট-হাজির এক ক্লিকে! অ্যাপ বানিয়ে বাজিমাত পড়ুয়াদের