শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে হত্যা’চেষ্টার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন শেষে আবারও ২জনকে কুপিয়ে জখম! সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে-এমপি মজিবুর রহমান এমপি ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বুদ্ধিপ্রতিবন্ধীকে বলাৎকারে হাসপাতালের ওয়ার্ডবয় আটক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফুলকুঁড়ি আসর সবুজমেলা শাখার উদ্যোগে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত। মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে জরুরি নির্দেশনা কক্সবাজারে আস্থা লাইফের প্রফেশনাল বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং ও মিটিং অনুষ্ঠিত বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘ইউট্যাব’ থেকে ঢাবি উপাচার্যের পদত্যাগ

MediaTek 1200 SoC থাকতে পারে আসন্ন OnePlus Nord 2 ফোনে, বলছে রিপোর্ট!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ জুন, ২০২১
  • ২৬৯ সময় দেখুন
MediaTek 1200 SoC থাকতে পারে আসন্ন OnePlus Nord 2 ফোনে, বলছে রিপোর্ট!


#নয়াদিল্লি:  OnePlus Nord 2: এবার Nord সিরিজের চতুর্থ ফোনটির উপরে কাজ শুরু করেছে ফোন প্রস্তুতকারী সংস্থা OnePlus। সব ঠিক থাকলে হয় তো এই বছরেই বিশ্ববাজারে আসতে পারে এই স্মার্টফোন। এক্ষেত্রে নতুন ফোনে থাকতে পারে MediaTek Dimensity 1200 chipset। সম্প্রতি কয়েকটি প্রতিবেদন সূত্রে উঠে আসছে এমনই তথ্য।

Android Central-এর রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই OnePlus Nord 2 লঞ্চ নিয়ে নানা পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। আর সেই সূত্র ধরেই জানা গিয়েছে নতুন OnePlus Nord 2 ফোনে থাকতে পারে MediaTek Dimensity 1200 SoC প্রসেসর। এক্ষেত্রে হার্ডওয়্যার আপগ্রেডও আসতে পারে ফোনে। উল্লেখ্য, আগের OnePlus Nord সিরিজের ফোনগুলিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন (Qualcomm Snapdragon 765G chipset) ছিল। এবার MediaTek Dimensity 1200 SoC প্রসেসরের হাত ধরে পরিবর্তন দেখা যেতে পারে।

বলা বাহুল্য, 5G ফোনের কথা মাথায় রেখে জানুয়ারি মাসেই 5G সাপোর্ট চিপ-সহ Dimensity 1200 SoC লঞ্চ করেছে MediaTek। এক্ষেত্রে এই প্রসেসরে থাকছে এইট প্রসেসিং কোর, ARM Cortex-A78 আলট্রা কোর চিপ। যার সর্বোচ্চ গতি ৩ GHZ। একইসঙ্গে এর মধ্যে থাকছে নাইন কোর ARM Mali-G77 MC9 GPU। যা ১৬ GB পর্যন্ত LPDDR4X RAM সাপোর্ট করে।

প্রসঙ্গত, বহু জল্পনার অবসান ঘটিয়ে গত বছর জুলাই মাসে প্রথমবার OnePlus Nord স্মার্টফোন বাজারে নিয়ে আসে OnePlus। তার পর অর্থাৎ অক্টোবর মাসে OnePlus Nord রেঞ্জে দু’টি স্মার্টফোন বাজারে আসে। এগুলি হল OnePlus Nord N10 5G ও OnePlus Nord N100। তবে আমেরিকার বাজারেই সীমাবদ্ধ এই ফোনগুলি। দেশের বাজারে দেখা মেলেনি Nord সিরিজের স্মার্টফোনের। এমনকি OnePlus Nord-এর প্রথম ভার্সানটিও দেশের বাজারে লঞ্চ করেনি।

তবে, OnePlus Nord 2 ছাড়াও আর একটি ফোন নিয়ে একাধিক তথ্য উঠে এসেছে। শোনা যাচ্ছে, OnePlus Nord SE ফোন নিয়ে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থা। এক্ষেত্রে ফোনে থাকতে পারে AMOLED ডিসপ্লে। এর পাশাপাশি ৬৫ W ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থাও রয়েছে। তবে এ নিয়ে OnePlus-এর তরফে কোনও কিছু জানানো হয়নি। আপাতত, জল্পনা জারি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom