মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Meerut Murder Crime Details: সৌরভের বুকের উপরে চেপে বসল মুসকান, তার পর…! সেদিন রাতে ঠিক কী হয়েছিল মেরঠের ভাড়া বাড়িতে? জানাল পুলিশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১০৬ সময় দেখুন


Last Updated:

সংবাদসংস্থা পিটিআই-কে মেরঠ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সাহিলই মুসকানকে দেখিয়ে দেয় কীভাবে নিজের স্বামীকে খুন করতে হবে৷

News18News18
News18

মেরঠ: উত্তর প্রদেশের মেরঠে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের হত্যাকাণ্ডের ঘটনায় জেল বন্দি রয়েছে দুই অভিযুক্ত মুসকান রাস্তোগি এবং সাহিল শুক্লা৷ মুসকান মৃত সৌরভের স্ত্রী, সাহিল তার প্রেমিক৷ তদন্তে নেমে পুলিশ প্রথমে দাবি করেছিল, সৌরভকে খুন করার জন্য মুসকানই সাহিলকে রাজি করিয়েছিল৷ এমন কি, সাহিলের মৃত মা সেজে স্ন্যাপচ্যাটেও সৌরভকে খুনের জন্য নিজের প্রেমিককে ভুল বুঝিয়েছিল মুসকান৷

আরও পড়ুন: খুনোখুনি নয়, স্ত্রীর পরকীয়ার কথা জেনে বড় সিদ্ধান্ত যুবকের! পরকীয়ার অন্য রকম পরিণতি উত্তর প্রদেশে

এবার পুলিশি জেরায় পাল্টা সাহিলের বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ আনল মুসকান৷ দ্য ইকোনমিক টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, জেরায় মুসকান দাবি করেছে, সৌরভকে খুন করার সময় সাহিলই তাকে নিজের স্বামীর বুকের উপরে চেপে বসতে বলেছিল৷ এর পর ছুরি দিয়ে পর পর তিন বার সৌরভের বুক এফোঁড়ওফোঁড় করে দিতে বলে সাহিল৷ কীভাবে ছুরি দিয়ে আঘাত করতে হবে, তাও মুসকানকে দেখিয়ে দেয় সাহিল৷

সংবাদসংস্থা পিটিআই-কে মেরঠ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সাহিলই মুসকানকে দেখিয়ে দেয় কীভাবে নিজের স্বামীকে খুন করতে হবে৷ প্রথমে সাহিল মুসকানকে সৌরভের বুকের উপরে বসতে বলে৷ তার পর রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে এসে কীভাবে বুকের কোথায় আঘাত করতে হবে, তাও মুসকানকে দেখিয়ে দিয়েছিল সাহিল৷ পুলিশি জেরায় মুসকান আরও দাবি করেছে, সৌরভকে ছুরি দিয়ে আঘাত করতে সে ইতস্তত করলে সাহিলই হাতে ধরে মুসকানকে দেখিয়ে দেয়, ঠিক কীভাবে ছুরি মারতে হবে৷ মুসকান জেরায় আরও দাবি করেছে, সাহিল তাকে বলেছিল, ‘আমাদের নতুন জীবন শুরু করতে গেলে সৌরভকে মারতে হবে৷’

সৌরভের ময়নাতদন্ত রিপোর্টেও উল্লেখ করা হয়, মৃত ওই মার্চেন্ট নেভি অফিসারের হৃদযন্ত্রে ছুরির তিনটি আঘাত ছিল৷ তিন জায়গায় ফুটো হয়ে গিয়েছিল সৌরভের হৃদযন্ত্র৷

গত ৩ মার্চ রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে প্রথমে সৌরভকে অচেতন করে ফেলে মুসকান৷ এর পর প্রেমিক সাহিলকে নিজেদের ভাড়া বাড়িতে আসতে বলে সে৷ সাহিল আসার পরই দু জন মিলে সৌরভকে খুন করে দেহ থেকে মাথা আলাদা করে দেয়৷ পরে সেই দেহ টুকরো টুকরো করে ড্রামে ভরে দু জন হিমাচল প্রদেশে বেড়াতে চলে যায়৷

বাংলা খবর/ খবর/দেশ/

Meerut Murder Crime Details: সৌরভের বুকের উপরে চেপে বসল মুসকান, তার পর…! সেদিন রাতে ঠিক কী হয়েছিল মেরঠের ভাড়া বাড়িতে? জানাল পুলিশ

Next Article

Extra Marital Affair: খুনোখুনি নয়, স্ত্রীর পরকীয়ার কথা জেনে বড় সিদ্ধান্ত যুবকের! পরকীয়ার অন্য রকম পরিণতি উত্তর প্রদেশে



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর