মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Meerut Murder Update: ড্রামের ভিতরে আবর্জনা, শ্রমিকদের বলেছিল মুসকান! ঢাকনা খুলে যেতেই মেরঠ কাণ্ডের পর্দাফাঁস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১২০ সময় দেখুন


Last Updated:

গত ৪ মার্চ সৌরভকে খুনের পর দেহ টুকরো টুকরো করে কেটে একটি বড় প্লাস্টিকের ড্রামের ভরে সেটির মুখ সিমেন্ট দিয়ে আটকে দেয় মুসকান ও তার প্রেমিক সাহিল৷

স্ত্রী মুসকানের সঙ্গে সৌরভ৷  (ডানদিকে) এই ড্রামের ভিতরেই রাখা ছিল সৌরভের টুকরো টুকরো করা দেহ৷ স্ত্রী মুসকানের সঙ্গে সৌরভ৷  (ডানদিকে) এই ড্রামের ভিতরেই রাখা ছিল সৌরভের টুকরো টুকরো করা দেহ৷
স্ত্রী মুসকানের সঙ্গে সৌরভ৷ (ডানদিকে) এই ড্রামের ভিতরেই রাখা ছিল সৌরভের টুকরো টুকরো করা দেহ৷

মেরঠ: মেরঠের মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের খুনের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে৷ স্ত্রী মুসকান রাস্তোগির জন্যই নিজের পরিবারের থেকে আলাদা হয়ে গিয়েছিল সৌরভ৷ আর এই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিল মুসকান৷ প্রেমিক সাহিলের সঙ্গে মিলে সৌরভকে নৃশংস ভাবে খুন করে দেহ পনেরো টুকরো করে একটি ড্রামে ভরে রেখে মানালিতে ঘুরতে চলে গিয়েছিল দু জনে৷

মুসকান ভেবেছিল, সৌরভের সঙ্গে তাঁর পরিবারের যোগাযোগ দু বছর ধরে প্রায় ছিন্ন৷ তাই সৌরভ খুন করে দেহ লোপাট করে দিতে পারলে হয়তো কেউ সেভাবে তাঁর খোঁজই করবে না৷ কিন্তু সৌরভের দেহ লোপাট করতে যে নীল ড্রামকে মুসকান ও তার প্রেমিক হাতিয়ার করেছিল, সেটির জন্যই তাদের সব পরিকল্পনা ভেস্তে গেল৷

আরও পড়ুন: মেয়ের জন্মদিন, স্বামীকে খুনের আগে তাঁর সঙ্গেই উদ্দাম নাচ মুসকানের! মেরঠ কাণ্ডে প্রকাশ্যে সৌরভের শেষ ভিডিও

নীল ড্রামেই রহস্য

গত ৪ মার্চ সৌরভকে খুনের পর দেহ টুকরো টুকরো করে কেটে একটি বড় প্লাস্টিকের ড্রামের ভরে সেটির মুখ সিমেন্ট দিয়ে আটকে দেয় মুসকান ও তার প্রেমিক সাহিল৷ খুনের পর প্রথম কিছুদিন তাদের পরিকল্পনা খেটেও গিয়েছিল৷ পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সৌরভের পরিবারের সদস্যদের মুসকান জানিয়ে দেয়, সৌরভ মানালিতে ঘুরতে গিয়েছে৷ এর পর নিজে সাহিলের সঙ্গে মানালি গিয়ে সৌরভের মোবাইল ফোন থেকেই সেই সমস্ত ছবি সৌরভের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছাড়তে থাকে৷ সৌরভের বোনকেও মেসেজ করে হোয়াটসঅ্যাপে কথোপকথন চালায় মুসকান৷

যদিও সৌরভ কেন ফোন ধরছেন না, তা নিয়ে সন্দেহ হয় তাঁর পরিবারের সদস্যদের৷ অন্যদিকে মানালি থেকে ফেরার পর সৌরভ যে বাড়িতে স্ত্রী ও মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন, সেই বাড়ির মালিকও ঘর ছেড়ে দিতে বলেন মুসকানকে৷ ঘর পরিষ্কার করার জন্য কয়েকজন শ্রমিকও আনা হয়৷ তখনই বাঁধে বিপত্তি৷

কী বলছেন সৌরভের মা?

সৌরভের মা রেনুদেবীর দাবি, সৌরভের দেহ টুকরো টুকরো করে যে ড্রামে ভরা ছিল, সেটি সরাতে গিয়ে সন্দেহ হয় শ্রমিকদের৷ কারণ ড্রামটি খুবই ভারী ছিল৷ ড্রামে কী আছে প্রশ্ন করলে মুসকান জানায়, বাড়ির আবর্জনা ও পরিত্যক্ত সামগ্রী রয়েছে৷ এরই মধ্যে ড্রাম সরাতে গিয়ে সেটির মুখের সিমেন্টর সিল কোনও ভাবে খুলে যায়৷ তখন ড্রামের ভিতর থেকে কটূ গন্ধ বেরিয়ে আসে৷ ওই শ্রমিকরাই পুলিশকে খবর দেন৷ পুলিশ এসে ড্রামের ভিতর থেকে সৌরভের টুকরো টুকরো করা দেহ উদ্ধার করে৷ জমাট বাঁধা সিমেন্টের ভিতর থেকে সৌরভের দেহাংশ উদ্ধার করতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়৷ নিয়ে আসা হয় ড্রিলিং মেশিন৷

নিহত সৌরভের মা আরও জানান, গোটা ঘটনা জানাজানি হয়ে যাবে বুঝতে পেরেই দ্রুত নিজের ভাড়া বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে যায় মুসকান৷ সেখানে গিয়ে নিজের বাবা-মাকে গোটা ঘটনা জানায় সে৷ এর পরই মেয়েকে নিয়ে থানায় হাজির হন মুসকানের বাবা-মা৷ যদিও সৌরভের মায়ের চাঞ্চল্যকর অভিযোগ, জামাইকে খুনের কথা আগেই থেকেই জানতেন মুসকানের মা৷ আইনি ঝামেলা এড়াতে তাঁরা এখন অন্য কথা বলছেন৷

সৌরভের মায়ের আরও দাবি, সম্ভবত সৌরভের মেয়ের সামনেই কোনওভাবে তাঁর দেহ ড্রামে ভরা হয়েছিল৷ কারণ, শিশুটি বার বারই বলছিল বাবা ড্রামের ভিতরে আছে৷ রেনু দেবীর কথায়, ওইটুকু মেয়ে কিছু না দেখলে হঠাৎ কেন এ কথা বলতে যাবে? যদিও পুলিশ জানিয়েছে, সৌরভের দেহ ড্রাম থেকে উদ্ধারের আগে সে বিষয়ে কিছু জানত না ওই শিশুকন্যা৷

বাংলা খবর/ খবর/দেশ/

Meerut Murder Update: ড্রামের ভিতরে আবর্জনা, শ্রমিকদের বলেছিল মুসকান! ঢাকনা খুলে যেতেই মেরঠ কাণ্ডের পর্দাফাঁস

Next Article

Meerut Murder Case Chilling Video: মেয়ের জন্মদিন, স্বামীকে খুনের আগে তাঁর সঙ্গেই উদ্দাম নাচ মুসকানের! মেরঠ কাণ্ডে প্রকাশ্যে সৌরভের শেষ ভিডিও



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর