মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Microsoft Layoffs: নির্মম ভাবে কর্মী ছাঁটাই, পার পেলেন না ১৮ বছরের অভিজ্ঞ কর্মী, ভবিষ্যতে কোন পথে হাঁটতে চলেছে মাইক্রোসফট?microsoft layoffs 2025 3 percent employees layoff Which path is Microsoft going to take in the future

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১২১ সময় দেখুন


মাইক্রোসফট তার বিশ্বব্যাপী কর্মী সংখ্যা প্রায় ৩% কমিয়ে আনছে, যার ফলে ৬,৮০০ জনেরও বেশি কর্মীর চাকরি গিয়েছে। বিগত জুন পর্যন্ত ২২৮,০০০ কর্মী ছাঁটাইয়ের পর থেকে এটি কোম্পানির সবচেয়ে উল্লেখযোগ্য ছাঁটাই পদক্ষেপ।

চাকরি ছাঁটাইয়ের কথা উঠলেই সবার আগে সাধারণত নবিশ বা অদক্ষ কর্মী কাজ হারিয়েছেন, এই কথাটাই আমাদের মাথায় আসে। দিন দিন বাড়ছে এআই প্রযুক্তির রমরমা, অতএব, মানবসম্পদে অনেক সংস্থা আজকাল আর আগ্রহী নয়।

অথচ, সিএনবিসি বলছে, এই ছাঁটাইয়ের সঙ্গে কর্মীদের কর্মদক্ষতার কোনও সম্পর্ক নেই। মাইক্রোসফটের একজন মুখপাত্র বলেছেন যে এই সিদ্ধান্তটি একটি সাংগঠনিক পুনর্গঠন কৌশলের অংশ। “আমরা একটি গতিশীল বাজারে সাফল্যের জন্য কোম্পানিকে সর্বোত্তম অবস্থানে রাখার ক্ষেত্রে প্রয়োজনীয় সাংগঠনিক পরিবর্তনগুলির বাস্তবায়ন চালিয়ে যাচ্ছি”, বলছেন তিনি।

এই কর্মী ছাঁটাই সংস্থার সমস্ত স্তর, দল এবং অঞ্চল জুড়েই হয়েছে। কোন ভূমিকাগুলো বাদ দেওয়া হচ্ছে তা নির্দিষ্ট করে না বললেও এটি AI, ক্লাউড প্রযুক্তি এবং ক্রমবর্ধমান গ্রাহক চাহিদার কারণে দ্রুত এবং প্রতিযোগিতামূলক গুরুত্বের উপর জোর দিয়েছে।

মাইক্রোসফটের প্রাক্তন কর্মচারী রন বাকটন, যিনি সম্প্রতি চাকরিচ্যুত হয়েছেন, তিনি এক্স-এ একটি পোস্ট শেয়ার করেছেন। তিনি ১৮ বছরেরও বেশি সময় ধরে মাইক্রোসফটের সঙ্গে ছিলেন, প্রায় এক দশক ধরে টাইপস্ক্রিপ্টে কাজ করেছেন। “মাইক্রোসফটে ১৮ বছর থাকার পর, যার মধ্যে টাইপস্ক্রিপ্টে প্রায় দশ বছর ছিল, দুর্ভাগ্যবশত আমাকে সর্বশেষ ছাঁটাইয়ের সময় ছেড়ে দেওয়া হল”, তিনি লিখেছেন।

“কাজ খোঁজা শুরু করার আগে আমাকে কয়েকদিন এই ব্যাপারটা সইয়ে নিতে হবে। এখনও পর্যন্ত আমার যাত্রায় যাঁরা অংশ নিয়েছেন তাঁদের সকলকে ধন্যবাদ”, এই কথা বলে সেই পোস্ট শেষ হয়েছে।

আরেক ইঞ্জিনিয়ার, গ্যাব্রিয়েলা ডি কুইরোজ, যিনি মাইক্রোসফটে এআই-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তিনিও এক্স-এ শেয়ার করেছেন যে সাম্প্রতিক ছাঁটাইয়ের ফলে তিনি প্রভাবিত হয়েছেন।

প্রযুক্তি জগতে ছাঁটাই ট্র্যাক করে এমন এক ওয়েবসাইট Layoffs.fyi-এর মতে, মাইক্রোসফটের সর্বশেষ রাউন্ডের মাধ্যমে ২০২৫ সালে এখন পর্যন্ত ১২৭টি প্রযুক্তি কোম্পানিতে মোট ৫৯,৪১৩ জন প্রযুক্তি কর্মী ছাঁটাই করা হয়েছে।

বাংলা খবর/ খবর/শিক্ষা/

Microsoft Layoffs: নির্মম ভাবে কর্মী ছাঁটাই, পার পেলেন না ১৮ বছরের অভিজ্ঞ কর্মী, ভবিষ্যতে কোন পথে হাঁটতে চলেছে মাইক্রোসফট?



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর