মক ড্রিল শুরুর আগে কী কী প্রস্তুতি নিতে হবে-
•মোবাইল ও পাওয়ার ব্যাংক চার্জ করুন আগের রাতে।
•টর্চ/ফ্ল্যাশলাইট, জলের বোতল, বৈধ পরিচয়পত্র, কিছু নগদ টাকা (ব্যাঙ্ক/এটিএম সমস্যা হতে পারে) হাতের কাছে রাখুন
•জরুরি পরিষেবা নম্বর লিখে রাখুন: পুলিশ: ১১২, দমকল: ১০১, অ্যাম্বুলেন্স: ১০২
•আপনার অফিস বা স্কুল ড্রিলে অংশ নিচ্ছে কিনা, তা জেনে নিন।
•সরকারি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলি খেয়াল রাখুন
•@DelhiPolice
•@ndmaindia
•@PIB_India
ড্রিল চলাকালীন (সকাল ১০টা – দুপুর ১টা)
•সাইরেন বা ঘোষণা শুনলে ভয় পাবেন না – এটি একটি মহড়া মাত্র।
•পুলিশ, স্কুল কর্তৃপক্ষ বা বিল্ডিং সিকিউরিটির নির্দেশ মানুন৷
•যদি ব্ল্যাকআউট ড্রিল হয়: তাহলে ঘরের ভিতরে থাকুন এবং জানালা থেকে দূরে থাকুন৷
•ঘরের আলো নিভিয়ে দিন৷
•হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ায় ভুল খবর ছড়াবেন না এবং বিশ্বাস করবেন না।
ড্রিলের পরে—-
•যদি অন্য নির্দেশ না আসে, স্বাভাবিক জীবনে ফিরে যান।
বুধবার ৭ মে দেশের মোট ২৪৪টি জায়গায় এই মক ড্রিল হওয়ার কথা৷ এই মহড়াকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে৷ পশ্চিমবঙ্গেও ৩১টি জায়গা বা সিভিল ডিফেন্স জেলায় এই মহড়া হবে৷
Kolkata,West Bengal
May 06, 2025 10:58 PM IST