মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Mohammed Shami: শামি ফিরতেই চকচকে হল বাংলার ভাগ্য, রনজি ম্যাচে মধ্যপ্রদেশেকে হারাল অনুষ্টুপরা, ঋদ্ধিমানরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১১৩ সময় দেখুন


Last Updated:

Mohammed Shami in Ranji Trophy: চোট, অস্ত্রোপচারের ধাক্কা দীর্ঘদিন কম্পিটিটিভ ক্রিকেট থেকে দূরে মহম্মদ শামি৷ ভারতের বিশ্বস্ত পেস ব্যাটারি এদিন ম্যাচে ফিরেই বোঝালেন ঠিক ছন্দেই রয়েছেন৷

মহম্মদ শামির আগুনে বোলিং, ম্যাচ জিতল বাংলামহম্মদ শামির আগুনে বোলিং, ম্যাচ জিতল বাংলা
মহম্মদ শামির আগুনে বোলিং, ম্যাচ জিতল বাংলা

: চোট, অস্ত্রোপচারের ধাক্কা দীর্ঘদিন কম্পিটিটিভ ক্রিকেট থেকে দূরে মহম্মদ শামি৷ ভারতের বিশ্বস্ত পেস ব্যাটারি এদিন ম্যাচে ফিরেই বোঝালেন ঠিক ছন্দেই রয়েছেন৷ প্রায় মধ্যপ্রদেশের জিতে যাওয়া ফিরল বাংলার ঝুলিতে৷

রনজি মরশুমের প্রথম জয় পেল বাংলা৷ সৌজন্যে মহম্মদ শামির দুরন্ত বোলিং স্পেল৷ রুদ্ধশ্বাস ম্যাচে টেম্পারামেন্ট বজায় রেখে তিনি বাংলার জন্য জয়সূচক পয়েন্ট এনে দিলেন৷  মহম্মদ শামি কুমার কার্তিয়েকাকে বাড়ি পাঠিয়ে দিয়ে বাংলার জয় নিশ্চিত করে দেয়৷ এদিন মধ্যপ্রদেশ ৩২৬ রানে অল আউট হয়ে যায়৷ আর তারই সুবাদে ১১ রানে ম্যাচ জিতে যায় বাংলা৷

আরও পড়ুন – Makha Kamranga Health Benefit: সস্তার ফল বলে একেবারেই নাক শিটকান, ভিটামিন সি-র সিন্দুক, সর্দি কাশি দরজার খিল পেরিয়ে শরীরে ঢুকতে পারবে না

শামির দাপুটে বোলিংয়েই ৬ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল বাংলা। শামির ফেরার ম্যাচে ১১ রানে জয় পেল বাংলা। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে ম্যাচের সেরা হয়েছেন শাহবাজ আহমেদ।

মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বাংলা করেছিল ২২৮ রান। শাহবাজ আহমেদ ব্যাটে করেন ৯২ রান। বাংলার ২২৮ -র পর নেমে প্রথম ইনিংস থমকে যায় ১৬৭ রানে। সেই ইনিংসেও আগুনে বোলিং করেন মহম্মদ শামি৷ প্রায় এক বছর বাদে মাঠে ফিরে ৪ উইকেট পান।  ঋত্বিক চট্টোপাধ্যায় ও ঋদ্ধিমান সাহার ৫২ ও ৪৪ -র সুবাদে বাংলা করে ২৭৬ রান। ঋত্বিক চট্টোপাধ্যায় করেন ৫২ রান। ঋদ্ধিমান সাহার রান ছিল ৪৪। শেষের দিকে ব্যাট হাতে জ্বলে ওঠেন শামিও। শামির ৩৬ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংসও দারুণ কাজের ছিল৷

৬ পয়েন্ট পেতে মধ্যপ্রদেশের দরকার ছিল ৩৩৮ রানের৷ আর বাংলাকে নিতে হত ১০ উইকেট৷  তৃতীয় দিনের শেষে ভেঙ্কটেশ আইয়ারদের রান ছিল ৩ উইকেট খুইয়ে ১৫০ রান করে৷ চতুর্থদিনের মধ্যপ্রদেশের দরকার ছিল ১৮৮ রান বাংলাকে নিতে হত ৭ উইকেট৷ বাংলার জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়ান কেকেআরের ব্যাটার  ভেঙ্কটেশ আইয়ার এবং মধ্যপ্রদেশের ক্যাপ্টেন শুভম শর্মা ।

এরপরেও আরিয়ান আনন্দ পাণ্ডে ও সরংশ জৈনদের ব্যাটিং দাপটে সিঁদুরে মেঘ দেখছিল বাংলা৷ মহম্মদ শামি তুলে নেন আরিয়ানকে। অন্যদিকে সরংশকে ফিরিয়ে দেন শাহবাজ। দ্বিতীয় ইনিংসে শাহবাজের শিকার ৪ মধ্যপ্রদেশের ব্যাটসম্যান। শেষে শামির বলে কুমার কার্তিকেয় আউট হতেই জয় পায় বাংলা। মধ্যপ্রদেশের ইনিংস থেমে যায় ৩২৬ রানে। ১১ রানে ম্যাচ পকেটে পোড়ে বাংলা সঙ্গে দুর্মূল্য ৬ পয়েন্ট নিয়ে নেয়৷

এর ফলে ৫ ম্যাচে বাংলার পয়েন্ট ১৪। তৃতীয় স্থানে রয়েছেন অনুষ্টুপ এন্ড কোং। ৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সি গ্রুপে শীর্ষে হরিয়ানা, দ্বিতীয় স্থানে থাকা কেরলের পয়েন্ট ৪ ম্যাচে ১৫।

বাংলা খবর/ খবর/খেলা/

Mohammed Shami: শামি ফিরতেই চকচকে হল বাংলার ভাগ্য, রনজি ম্যাচে মধ্যপ্রদেশেকে হারাল অনুষ্টুপরা, ঋদ্ধিমানরা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর