মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Mohunbagan beat kerala in isl match, creates history, আইএসএলে লিগ শিল্ড জয়ের সামনে মোহনবাগান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৫ সময় দেখুন


Last Updated:

Mohunbagan vs Kerala-  লিগ শিল্ড জয়ের আরও কাছে মোহনবাগান। এদিন ৩-০ গোলে কেরলকে হারাল মোহনবাগান। এই জয়ের ফলে কোনও হিসাবেই আর দ্বিতীয় স্থানের নীচে নামতে পারবে না মোলিনার দল।

News18News18
News18

কলকাতা:  লিগ শিল্ড জয়ের আরও কাছে মোহনবাগান। এদিন ৩-০ গোলে কেরলকে হারাল মোহনবাগান। এই জয়ের ফলে কোনও হিসাবেই আর দ্বিতীয় স্থানের নীচে নামতে পারবে না মোলিনার দল। ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট সবুজ-মেরুনের। বাকি তিনটি ম্যাচের মধ্যে একটি জিতলেই পর পর দু’বার আইএসএলের লিগ-শিল্ড জিতবে মোহনবাগান। ভারতীয় ফুটবলের ইতিহাসে প্রথম দল হিসাবে এই কীর্তি গড়বে তারা।

পরের ম্যাচে ঘরের মাঠে ওড়িশাকে হারাতে পারলে সমর্থকদের সামনেই ভারতসেরা হবে বাগান। আর তাই এখন থেকেই আশায় বুক বাঁধতে শুরু করেছেন মোহনবাগান সমর্থকরা। ২৩ ফেব্রুয়ারি সেই ম্যাচ। ঘরের মাঠেই নতুন ইতিহাসের সাক্ষী হতে পারে মোহনবাগান।

আরও পড়ুন- আইপিএলের লোগোতে এই ক্রিকেটার কে? কার খেলা শট? জেনে নিন আসল সত্যিটা 

একটা কথা অবশ্য বলতেই হয়। চলতি মরশুমে শনিবার হয়তো সব থেকে খারাপ খেলল মোহনবাগান। একটা সময় কেরলের আক্রমণে ছন্নছাড়া অবস্থা হয় মোহনবাগানের। প্রথমার্ধে অন্তত তিনটি গোল হজম করতে হত মোলিনার দলকে। তবে শেষ পর্যন্ত গোলই শেষ কথা বলে ফুটবলে। এদিনও তাই ম্যাচের রেজাল্ট গেল মোহনবাগানের পক্ষে। ৩-০।

আরও পড়ুন- কেন ফ্রি-তে আর দেখা যাবে না আইপিএল? কত টাকা লাগবে এবার? রইল সব তথ্য

২৮ মিনিটে প্রথম গোল। লিস্টনের কাছ থেকে বল পেয়ে কেরলের জাল কাঁপিয়ে দেন ম্যাকলারেন। ৪১ মিনিটের মাথায় জেসন কামিংসের পাসে চলতি বলে ফের গোল করেন তিনি। ৬৬ মিনিটের মাথায় কামিংসের ফ্রি কিক থেকে গোল করেন অ্যালবার্তো রডরিগেজ। তবে ম্যাকলারেনের সামনে হ্যাটট্রিকের সহজ সুযোগ এসেছিল। তিনি প্রথমার্ধেও আরও একটি গোল করেছিলেন। সেটি অবশ্য অফসাইডের কারণে বাতিল হয়।

Next Article

কলকাতায় জনপ্রিয় হচ্ছে কিক বক্সিং! ‘নতুন খেলায়’ অ্যাকশন দেখছে বাঙালি!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর