শীত আসছে। এই সময় ঠোঁট ফাটা, ত্বক শুকিয়ে যাওয়ার মতো আরও একটি সমস্যা মোটরসাইকেল স্টার্ট না নেওয়া। তাই নিজের সঙ্গে প্রিয় বাহনটিরও এবার একটু বাড়তি যত্নের প্রয়োজন। না হলে সকালে তড়িঘড়ি কাজে বেরোতে গিয়ে দেখবেন, মোটরসাইকেল স্টার্ট নিচ্ছে না। কিছু টিপস রইল। শীতকালে বাইকের স্টার্ট সমস্যা মেটাতে যা কাজে লাগতে পারে।