মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

Moving Restaurant|| চিকেন কাবাব, ফিস ফ্রাই সাজানো মৃদুলের চলমান রেস্তোরাঁ, কোথায় সেই দোকান? দেখুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১১১ সময় দেখুন
Moving Restaurant|| চিকেন কাবাব, ফিস ফ্রাই সাজানো মৃদুলের চলমান রেস্তোরাঁ, কোথায় সেই দোকান? দেখুন


রায়গঞ্জ: টোটোতেই সাজানো চিকেন কাবাব, ফিস ফ্রাই, পিৎজা সহ বিভিন্ন লোভনীয় খাওয়ার। আর এই ভ্রাম্যমাণ সুসজ্জিত টোটো রেস্তোরাঁ নিয়েই প্রতি সন্ধ্যায় কর্নজোড়া পার্কের সামনে হাজির হন তিনি। করোনা আবহে কর্মহীন হয়ে বেঙ্গালুরু থেকে রায়গঞ্জে ফিরে এই দোকান খোলে রায়গঞ্জের বাসিন্দা মৃদুল রায়। সেই শুরু তারপর থেকেই ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে হোটেল ম্যানেজমেন্ট পাশ করা মৃদুল রায়ের হাতে তৈরি বিভিন্ন পদ।

শুধু রায়গঞ্জ নয়, দূর দূরান্ত থেকে বহু মানুষ মৃদুল রায়ের হাতে তৈরি বিভিন্ন সুস্বাদু খাবার খেতে ভিড় জমায়। টোটোতে থাকা খাবার ক্রেতাদের হাতে তুলে দেন মৃদুল। চিকেন পকোড়া, চিকেন কাবাব, ডায়নামাইট চিকেন, পিৎজা থেকে শুরু করে যাবতীয় চিকেনের আইটেমের পাশাপাশি আরও বেশ বিভিন্ন স্বাদের খাবার মেলে। এ প্রসঙ্গে গ্রাহক ভোলা শীল বলেন, আমি পরিবার নিয়ে মাঝেমধ্যেই এই রেস্টুরেন্টে আসি। মৃদুলের হাতে তৈরি খাওয়ার ভাল লাগে।

আরও পড়ুনঃ গরমের মরশুমে সকলের প্রিয়, তরমুজের উপকারিতা জানলে চমকে উঠবেন

স্বাস্থ্যবিধি মেনেই খুব কম দামেই চিকেন কাবাব-সহ বিভিন্ন খাওয়ারের টানে প্রতিদিন বহু গ্রাহক আসেন দোকানে। লোভনীয় খাওয়ারের পাশাপাশি মৃদুলের ভাল ব্যবহার সহজেই মন জয় করে নেয় গ্রাহকের দের। এ প্রসঙ্গে গ্রাহক পপি নন্দী বলেন, মৃদুল দার হাতে তৈরি খাবারের এবং তাঁর ব্যবহার ভাল লাগে। শুধু রায়গঞ্জ না দূর দুরান্ত থেকে অনেকেই আসেন মৃদুলের টোটো রেস্টুরেন্টে।

মৃন্ময় বসাক 

Published by:Shubhagata Dey

First published:

Tags: Raigunj, Restaurant



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর