বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়

Mumbai Municipal Elections:মহারাষ্ট্রে জন্ম, পেঙ্গুইনের ছানাও তাই ‘মরাঠি’! মুম্বাইয়ের পুরভোটের আগে বিক্ষোভে বিজেপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১১৫ সময় দেখুন


Last Updated:

সম্প্রতি মুম্বাইয়ের চিড়িয়াখানায় কয়েকটি পেঙ্গুইনের ছানা জন্ম নিয়েছে৷ ওই পেঙ্গুইনের ছানাগুলির নামকরণ মরাঠিতে করতে হবে, এমনই দাবি তুলে রীতিমতো বিক্ষোভ দেখাল বিজেপি৷

পুরভোটে মুম্বাইয়ে ইস্যু পেঙ্গুইনরা৷ প্রতীকী ছবিপুরভোটে মুম্বাইয়ে ইস্যু পেঙ্গুইনরা৷ প্রতীকী ছবি
পুরভোটে মুম্বাইয়ে ইস্যু পেঙ্গুইনরা৷ প্রতীকী ছবি

ভিনরাজ্যের বাসিন্দাদের মরাঠিতে কথা বলার জন্য চাপ দেওয়া, হেনস্থা করার একাধিক অভিযোগ মহারাষ্ট্র থেকে সামনে এসেছে৷ ভূমিপুত্র বা ভূমিকন্যার আবেগকে উস্কে দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টাও ভারতীয় রাজনীতিতে নতুন কিছু নয়৷ তবে এবার মানুষকে কেন্দ্র করে নয়, মহারাষ্ট্রে রাজনীতির টানাপোড়েনে জড়িয়ে পড়ল সদ্য জন্মানো কয়েকটি পেঙ্গুইনের ছানা৷

সম্প্রতি মুম্বাইয়ের চিড়িয়াখানায় কয়েকটি পেঙ্গুইনের ছানা জন্ম নিয়েছে৷ ওই পেঙ্গুইনের ছানাগুলির নামকরণ মরাঠিতে করতে হবে, এমনই দাবি তুলে রীতিমতো বিক্ষোভ দেখাল বিজেপি৷ মুম্বাইয়ের পুরভোটের আগে আপাতত এই ইস্যুতেই অন্যতম হাতিয়ার করেছেন স্থানীয় বিজেপি নেতারা৷ তাঁদের সহজ যুক্তি, মহারাষ্ট্রে যখন জন্মেছে, তখন পেঙ্গুইন ছানাদের নাম মরাঠিতেই হব৷

মুম্বাইয়ের বাইকুল্লা বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতা নীতিন বানকরের নেতৃত্বে এই বিক্ষোভ দেখান হয়৷ ওই বিজেপি নেতার কথায়, যখন বিদেশ থেকে বীরমাতা জিজাবাঈ ভোসালে বোটানিক্যাল উদ্যান জু-তে পেঙ্গুইন নিয়ে আসা হয়েছিল, তখন তাদের ইংরেজিতে নামকরণ আমরা মেনে নিয়েছিলাম৷ কিন্তু মহারাষ্ট্রের মাটিতে যে পেঙ্গুইনের ছানাগুলি জন্মেছে, তাদের নাম মরাঠিতেই রাখতে হবে৷

ওই বিজেপি নেতার দাবি, এ বিষয়ে একাধিকবার বৃহন মুম্বাই পুরসভা কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তিনি৷ যদিও পুরসভা কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি বলে অভিযোগ৷

ওই বিজেপি নেতার আরও যুক্তি, মরাঠি যদি ধ্রুপদী ভাষার তকমা পেতে পারে, তাহলে মরাঠিতে কেন পেঙ্গুইনের ছানাদের নামকরণ করা যাবে না?

বাংলা খবর/ খবর/দেশ/

Mumbai Municipal Elections: মহারাষ্ট্রে জন্ম, পেঙ্গুইনের ছানাও তাই ‘মরাঠি’! মুম্বাইয়ের পুরভোটের আগে বিক্ষোভে বিজেপি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom