মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Murshidabad News: বাংলা সিনেমায় বিরাট চমক! মুর্শিদাবাদের রণপা শিল্পীরা এবার বড় পর্দায়, জানেন কোন ছবিতে দেখা যাবে? Murshidabad’s Ranpa artists on the big screen of Bengali cinema

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৩১ সময় দেখুন


Last Updated:

এবার বড় পর্দায় দেখা যাবে মুর্শিদাবাদ জেলার রায়বেঁশে রণপা শিল্পীদের। দেবের অভিনীত ‘রঘুডাকাত’ সিনেমাতে অভিনয় করছেন মুর্শিদাবাদের বেশ কয়েকজন রায়বেঁশে রণপা শিল্পীরা।

+

রঘু

রঘু ডাকাতের সিনেমায় রায়বেঁশে শিল্পীরা

মুর্শিদাবাদ: শুধু মঞ্চ নয়, এবার বড় পর্দায় দেখা যাবে মুর্শিদাবাদ জেলার রায়বেঁশে রণপা শিল্পীদের। দেবের অভিনীত ‘রঘুডাকাত’ সিনেমাতে অভিনয় করছেন মুর্শিদাবাদের বেশ কয়েকজন রায়বেঁশে রণপা শিল্পীরা। বাংলার রায়বেঁশেকে তুলে ধরা হয়েছে ডাকাতির সিনেমাতে। যার মুখ্য ভুমিকায় আছেন চলচ্চিত্র অভিনেতা দেব।

ঊনবিংশ শতাব্দীর বাংলায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক দুর্ধর্ষ বীর — রঘু ডাকাত। ইতিহাস আর প্রায় অমরত্বের মাত্রা পাওয়া নানান শ্রুতি কথার মাঝে এই কিংবদন্তিকে বড়পর্দায় ফিরিয়ে আনছেন পরিচালক ধ্রুব ব্যানার্জি। নাম ভূমিকায় দেব। দুর্গাপুজোর সময় রিলিজ হবে ‘রঘু ডাকাত’। দর্শকদের অন্য রকমের সিনেমা দিতেই মুলত এই সিনেমা নির্দেশনা ও পরিচালনা করা হয়েছে। আর দেবের ডাকে সাড়া দিতেই মুর্শিদাবাদ থেকে সোজা টলিউডে পা রেখেছেন রণপা শিল্পীরা।

ইতিমধ্যেই ১ মিনিট ৩২ সেকেন্ডের ‘রঘু ডাকাত’-এর এই প্রি-টিজার ভিডিও প্রকাশ করা হয়েছে। দর্শকদের মতে, বর্তমান সময়ে সমসমায়িক বাকি সব ছবির থেকে একেবারে আলাদা। কলকাতা স্টুডিও পাড়া ছাড়াও পূর্ব বর্ধমানে সিনেমার শুটিং করেছেন দেব। ভাঙা জমিদার বাড়ি, ঘন শাল-পিয়ালের জঙ্গল, আদিবাসী গ্রাম এবং লালমাটির পুকুর এই অঞ্চলের সৌন্দর্যকে এক অনন্য বৈশিষ্ট্য দিয়েছে, যা চলচ্চিত্র নির্মাতাদের আকর্ষণ করছে।

বাংলার অন্যতম বিগ বাজেট ছবি ‘রঘু ডাকাত’ এর শ্যুটিং , যেখানে প্রধান চরিত্র রঘু ডাকাতের ভূমিকায় অভিনয় করছেন দেব। আর সেই সিনেমাতে সহকারী অভিনেতা হিসেবে আছেন মুর্শিদাবাদ জেলার বড়ঞার রায়বেঁশে বাসুদেব ভল্লা, রাজু ভল্লার মতো কলাকুশলীরা। রায়বেঁশে বা রণপা শিল্পী বাসুদেব ভল্লা জানিয়েছেন, ‘আমরা খুবই খুশি। দেবের সঙ্গে অভিনয় করতে পেরে। বাংলার বিগ বাজেটের ছবিতে অংশগ্রহণে আমাদের কাছে এক নতুনত্ব’।

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/বিনোদন/

বাংলা সিনেমায় বিরাট চমক, মুর্শিদাবাদের রণপা শিল্পীরা এবার বড় পর্দায়, জানেন কোন ছবিতে দেখা যাবে



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর