বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

Murshidabad News: মুর্শিদাবাদে প্রথম, এই স্কুলের পড়ুয়ারা এবার যে সুবিধা পাবে জেলায় অন্য কোথাও নেই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১২৫ সময় দেখুন


Last Updated:

মুর্শিদাবাদ জেলার মধ্যে প্রথম কোন বিদ্যালয়ে এই ধরনের ব্যবস্থা চালু হল

X

লালগোলাতে

লালগোলাতে বিদ্যালয়ে মিউজিয়াম

মুর্শিদাবাদ: বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করতে স্কুলের পড়ুয়াদের কথা মাথায় রেখে এবার স্কুলের প্রাক্তন ছাত্র ও ছাত্রীদের উদ্যোগে চালু করা হল সায়েন্স মিউজিয়াম। লালগোলা এমএন অ্যাকাডেমিতে স্কুলের ১১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এর সূচনা করা হয়েছে। যাতে স্কুলের ছাত্র ছাত্রীরা শুধু নয়, লালগোলা এলাকার বহু ছাত্র ও ছাত্রীরা উপকৃত হবেন।

জানা গিয়েছে, স্কুলের ১১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালগোলা মহেশ নারায়ণ অ্যাকাডেমিতে সায়েন্স মিউজিয়ামের পথ চলা শুরু করেছে। স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্র ও ছাত্রীরা সহ সমস্ত শিক্ষকদের উপস্থিতিতে এই সাইন্স মিউজিয়ামের সূচনা করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার মধ্যে প্রথম কোনও স্কুলে পড়ুয়ারা এই ধরনের মিউজিয়ামের দ্বারা উন্নত বিজ্ঞানের শিক্ষায় দীক্ষিত হবে। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, “১৮১৪ সালে এই বিদ্যালয়ের পথ চলা শুরু করা হয়। তবে এবছর ১১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই মিউজিয়াম তৈরি করা হয়েছে।”

আরও পড়ুন: সীমান্তে হয়েছিল ‘ভুল’? এবার ঠিক হবেই! মানুষকে পাশে পেতে বড় উদ্যোগ BSF-এর !

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এর আগে বিদ্যালয়ের প্রাক্তনী সাংসদ তারা আর্ট গ্যালারি তৈরি করে দিয়েছিল। তবে বিজ্ঞান মনস্কতায় এগিয়ে যাওয়ায় যে প্রয়োজনীয়তা তার জন্য অ্যাকাডেমির এই পদক্ষেপ গোটা জেলাতে শিক্ষা বিভাগে দৃষ্টান্তমূলক স্হাপন তৈরি করেছে বিজ্ঞান শিক্ষায় শিক্ষা লাভ করার জন্য। মুর্শিদাবাদ জেলার মধ্যে প্রথম কোন বিদ্যালয়ে এই ধরনের মিউজিয়ামের দ্বারা বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হবে। শিক্ষক সহ অনেক পুরোনো ছাত্র ও ছাত্রীরা এমনকি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি তারা হাত বাড়িয়ে দিয়েছে এই মিউজিয়াম তৈরি করার জন্য।

কৌশিক অধিকারী

Next Article

South 24 Parganas News: জিভে জল আনা সব খাবার, খরচ মাত্র ৫-৫০ টাকা! কোথায় জানেন?



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর