মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Murshidabad University: ‘ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার!’ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হতেই অচলাবস্থা! মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নিয়ে উঠছে প্রশ্ন | contractual staffs protest in murshidabad university against vc

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৩৬ সময় দেখুন


Last Updated:

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে হঠাৎই অচলাবস্থা! সমস্যায় গার্ড থেকে টিচার সকলেই

X

মুর্শিদাবাদ

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা 

বহরমপুর: সদ্য তৈরি হয়েছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। কৃষ্ণনাথ কলেজ থেকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে স্হানান্তরিত করা হয়েছে। এমএ, এমএসসি কোর্স পড়ানো হচ্ছে বিশ্ববিদ্যালয়ে। তবে এই বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে তৈরি হল অচলাবস্থা।

জানা গিয়েছে, আটজন গার্ডকে হঠাৎ করে বার করে দেওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। একই সঙ্গে ৩৯ জন স্টেট এডেড কলেজ টিচারের বা স্যাট টিচারদের বেতন নিয়ে অনিশ্চয়তা শুরু হল। ওই ঘটনায় মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্টারকে ঘেরাও করল কলেজের গার্ড এবং স্যাট টিচাররা।

তাদের অভিযোগ, কোনরকম আলোচনা ছাড়াই টিচারদের বেতন বন্ধ করা হয়েছে। বেতনের স্ট্রাকচার কি হচ্ছে সে আলোচনা করা হয়নি টিচারদের সঙ্গে। বিশ্ববিদ্যালয় থেকে টিচারদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। পাশাপাশি পাঁচটি সাবজেক্ট তুলে দেওয়া হচ্ছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় থেকে। ওই সমস্ত ঘটনার প্রতিবাদে টিচাররা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্টারকে ঘেরাও করেন। অন্যদিকে গার্ডেদের  অভিযোগ তারা দীর্ঘ ২৫-৩০ বছর ধরে রয়েছেন কৃষ্ণনাথ কলেজে। সেই কলেজ এখন ইউনিভার্সিটিতে পরিণত হয়েছে। ১৮ টাকা থেকে বেতন শুরু করে বর্তমানে প্রতিদিন ১০০ টাকা বেতনে কাজ করছিলেন তারা। সেই কাজ থেকে বার করে দেওয়া হয়েছে তাদের।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ জানে আলম। উপাচার্য বলেন, “কৃষ্ণনাথ কলেজ টেন্ডার করে ওই গার্ডদের নিয়োগ করেছিল। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নতুন টেন্ডার ডেকে গার্ড নিয়োগ করছে। যারা কাজ থেকে বাদ যাচ্ছেন তারা পরবর্তী টেন্ডারে আবেদন করতে পারেন। পাশাপাশি কোন টিচারের বেতন আটকানো হয়নি, সবাই বেতন পাবেন। তবে কিছুটা দেরি হয়েছে। তবে পাঁচটি বিষয়ে পড়াশোনা বন্ধ রাখা হয়েছে, তার কারণ ওই বিষয়গুলির কোন অ্যাপ্রুভাল ছিল না। হায়ার এডুকেশনের কাছে অ্যাপ্রুভাল চাওয়া হয়েছে। সেই অ্যাপ্রুভাল হাতে পেলেই ওই পাঁচটি সাবজেক্ট চালু হয়ে যাবে। এছাড়া মর্নিং সেশন সম্পর্কে যে গুজব রটছে বন্ধ হয়ে যাবে বলে সেটা ঠিক নয়, বলে জানান মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় উপাচার্য।” যদিও পুরো বিষয়টিকে নিয়ে অনেকেই বলছেন, ‘ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার!’ এমনটাই ঘটছে নতুন এই বিশ্ববিদ্যালয়ে।

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Murshidabad University: ‘ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার!’ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হতেই অচলাবস্থা! মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নিয়ে উঠছে প্রশ্ন

Next Article

Crime news: মুদির দোকানে বসেছিলেন পৌঢ়, বাটখারা দিয়ে মাথায় আঘাত করে খুন! শিউড়ে ওঠার মতো



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর