মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Mushroom cafe | মেনুতে মাছ-মাংস বাদ! ক্যাফেতে হুড়মুড়িয়ে কী খায় সবাই? এই রেসিপিতেই মালামাল ব্যবসায়ী!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৯ সময় দেখুন
Mushroom cafe | মেনুতে মাছ-মাংস বাদ! ক্যাফেতে হুড়মুড়িয়ে কী খায় সবাই? এই রেসিপিতেই মালামাল ব্যবসায়ী!


কোচবিহার: কোচবিহারে এতদিন পর্যন্ত মাশরুমের কোনও খাবারের দোকান ছিল না। তবে বর্তমান সময়ে কোচবিহারের ১৭ নং জাতীয় সড়কের ধরে রাজারহাট এলাকায় শুরু হয়েছে একটি দোকান। মূলত মাশরুমের রকমারি সমস্ত খাবার পাওয়া যাচ্ছে। দোকানের নাম রাখা হয়েছে মাশরুম ক্যাফে। প্রতিদিন বিকেলে ৬-৬:৩০টার মধ্যে এই ক্যাফে খুলে যায়। সাড়ে ৯’টা পর্যন্ত খোলা থাকে দোকান।

তবে এখানে শুধুমাত্র মাশরুমের বিভিন্ন খাওয়ার জিনিস নয়, মাশরুম ও কিনতে পাওয়া যাচ্ছে এখানে। মাশরুম চাষের জন্য ব্যবহৃত জিনিস ও বিক্রি করা হচ্ছে এখানে। সব মিলিয়ে কোচবিহারের মানুষের জন্য একেবারেই নতুন এই বিষয়টি।

আরও পড়ুনঃ জন্মাষ্টমীতে পরিবারে এসেছে নতুন সদস্য, সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন সুজাতা মণ্ডল

মাশরুম ক্যাফের কর্ণধার বিপ্রজ্যোতি ভৌমিক জানান, “দীর্ঘ সময় ধরে কোচবিহারে নানা ধরনের মাশরুমের চাষ হচ্ছে। তবে কোচবিহারের মানুষে এখনও পর্যন্ত কোচবিহারে উৎপাদিত মাশরুম খাওয়ার মতো কোনও জায়গা পাননি। মূলত সেই ভাবনা থেকেই দোকানের চিন্তাভাবনা শুরু। তবে এই চিন্তা রূপায়ণ করতে বেশ অনেকটা সময় লেগেছে। বর্তমান এই ক্যাফে কোচবিহারের মানুষের কাছে বেশ জনপ্রিয়। কোচবিহারবাসী এখানে মাশরুমের স্বাদ নিতে পারবেন স্বল্প মূল্যে। এখানের মাশরুমের পকোড়া, মাশরুমের বড়া, মাশরুমের ফ্রাইয়ের সঙ্গে মুড়ি, মাশরুমের স্যান্ডুইচও পাবেন।”

সন্ধ্যে নামলেই বহু মানুষ ভিড় জমান ফাস্ট ফুডের দোকানের মধ্যে। তবে ফাস্ট ফুডের চাইতে কয়েকগুণ বেশি প্রোটিন ও অন্যান্য উপকারি উপাদান রয়েছে এই মাশরুমের মধ্যে। তাই স্বল্প মুখ্য ফাস্ট ফুডের মজা ও মাশরুমের উপকারিতা পেতে চাইলে একবার ঘুরে আসতেই পারেন। তবে এলাকার পরিবেশ ও ক্যাফেটিও বেশ সুন্দর সাজানো। মূল রাস্তার ধারে এত সুন্দর একটি ক্যাফে সত্যিই সকলকে আকর্ষণ করছে।

মাশরুমের ক্যাফেতে খেতে এসেছিলেন বিশ্বজিৎ সরকার। তিনি জানান, “কোচবিহারের মধ্যে এই প্রথম মাশরুমের নানা আইটেম নিয়ে এই ক্যাফে খুলেছে। সকলেই খাবার পছন্দ করছে, নিঃসন্দেহে। খাবারের মানও ভাল। মাশরুমের নানা পদের পাশাপাশি এখানে কাঁচা মাশরুমও কিনতে পাওয়া যায়।”

Sarthak Pandit

Published by:Shubhagata Dey

First published:

Tags: Mushroom



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর