রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দৌলতপুরে চাঞ্চল্যকর ঝড়ু ও সেন্টু চেয়ারম্যান হত্যা মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী ‘রেন্টু’ গ্রেফতার মার্কিন অভিযানে ভেনেজুয়েলায় অপরাধী চক্রের প্রধান নিহত: ট্রাম্প USA vs Paraguay Live Score, FIFA World Cup 2026: Pulisic’s United States begin campaign against returning Paraguay Salman Khan Seeks Immediate Stay On ‘Kala Hiran’ Movie; Katrina Kaif Plans Comeback With Chandni Bar 2? | Bollywood News জনকল্যাণ নয়, প্রতারণার বাজেট দেওয়া হয়েছে: এনসিপি সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত টাঙ্গাইলে বিশ্বকাপ উন্মাদনায় সকল দলের সমর্থকদের নিয়ে রোড শো অনুষ্ঠিত মায়ের কাজের চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুর পুষ্টি: গবেষণা হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৫৩

Nadia News: অর্থের বিনিময়ে মহিলা সমিতির সমান্তরাল আইনি ব্যবস্থা! তাদের জন্য সতর্কবার্তা পুলিশের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৮৬ সময় দেখুন


Last Updated:

দাম্পত্য কলহ কিংবা পারিবারিক সাংসারিক সমস্যা সমাধানের নামে অর্থের বিনিময়ে যারা মহিলা সমিতির নামে সমান্তরাল আইনি ব্যবস্থা চালাচ্ছে, তাদের জন্য সতর্কবার্তা রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদারের

পুলিশ নিতে চলেছে কঠোর ব্যবস্থাপুলিশ নিতে চলেছে কঠোর ব্যবস্থা
পুলিশ নিতে চলেছে কঠোর ব্যবস্থা

মৈনাক দেবনাথ, নদিয়া: আইনি বিচার্য্য বিষয়কে প্রভাবিত করার দায়ে গ্রেফতার পর্যন্ত হতে পারেন! এ বিষয়ে সাবধান করলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার, জানালেন প্রতিটা থানায় রয়েছে একজন লিগ্যাল অ্যাডভাইজার। দাম্পত্য কলহ কিংবা পারিবারিক সাংসারিক সমস্যা, অথবা, শরিকি ঝামেলা সমাধানের নামে অর্থের বিনিময়ে যারা মহিলা সমিতির নামে সমান্তরাল আইনি ব্যবস্থা চালাচ্ছে, তাদের জন্য সতর্কবার্তা রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদারের। মহিলা সমিতির নামে বাড়িতে গিয়ে হুমকি ও হেনস্থা করার ঘটনা ঘটলেই নির্ভয়ে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করার পরামর্শ অ্যাডিশনাল এসপির।

প্রসঙ্গত এ বিষয়ে তিনি জানান প্রায় প্রত্যেকটি থানাতেই একজন লিগ্যাল অ্যাডভাইজার থাকেন বিভিন্ন বিষয়ে আইনি পরামর্শদাতা হিসেবে তারা তো রয়েছেন, এছাড়াও, প্রত্যেক থানার আইসি কিংবা ওসি সর্বদা সচেষ্ট রয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সাধারণ মানুষ সামাজিক মাধ্যমে কিছু ভিডিও দেখে বিভ্রান্ত হয়ে নানান সমস্যা সমাধান করতে স্বঘোষিত দুই এক জন মহিলা গোষ্ঠী অথবা মহিলা সমিতিকে সমাধানের উদ্দেশ্যে বাড়িতে ডাকছেন অথবা তাদের আমন্ত্রণকে সম্মতি দিচ্ছেন। কিন্তু এটা কখনওই আইনগ্রাহ্য নয় বরং বেআইনি।

সূত্রের খবর, গত বেশ কয়েক বছর যাবৎ রানাঘাট পুলিশ জেলার হাসখালি, বগুলা, রানাঘাট সহ একাধিক জায়গায় ব্যাঙের ছাতার মতন সমাজ সেবার নামে গজিয়ে উঠেছে বিভিন্ন মহিলা গোষ্ঠী সমিতি। বেশিরভাগ ক্ষেত্রেই NGO রেজিস্ট্রেশন করে বিভিন্ন নামের মহিলা সমিতি খুলে টাকার বিনিময়ে আদালতে বিচারাধীন হোক বা না হোক, সালিশি সভা স্টাইলে সাংসারিক ও পারিবারিক সমস্যা সমাধানের নামে তোলাবাজি চালাচ্ছে এমনটাই অভিযোগ উঠে আসছে। কিছু ক্ষেত্রে এই মহিলা সমিতি গুলির অত্যাচারে অতিষ্ঠ হলেও তাদের ভয়ে অনেকেই পুলিশ এর কাছে অভিযোগ জানাচ্ছে না। ফলে নির্দ্বিধায় সমান্তরাল আইনি ব্যবস্থা চালাচ্ছে মহিলা গোষ্ঠী কিংবা সমিতি গুলি। এবং তা সামাজিক মাধ্যমে প্রকাশের মধ্যে দিয়ে মানুষকে আরও বিভ্রান্ত করা হচ্ছে ।

সম্প্রতি হাঁসখালি, কৃষ্ণগঞ্জ, রানাঘাট সহ একাধিক জায়গায় ঘটা এমন বিষয় সামনে আসায় নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। আর তাই এবার সাংবাদিক সম্মেলন করে মানুষকে এদের বিরুদ্ধে আইনের পথে যাওয়ার কথা বললেন অতিরিক্ত পুলিশ সুপার। এদিন তিনি আশ্বাস দিয়েছেন অভিযোগ জমা হলে এই সব মহিলা সমিতি গুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি এও উল্লেখ করেন প্রায় একই উচ্চারিত নামের একটি সমিতি হয়তো ভালো কাজ করছে কিন্তু অন্য সমিতি খারাপ কাজ করছে এক্ষেত্রে ভালো কাজের যেমন প্রশংসার দাবি রাখে তেমনই খারাপ কাজের জন্য রয়েছে আইনি কঠোর ব্যবস্থা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom