মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Nadia News: আত্মীয়ের বাড়িতে এসে নদীতে স্নান…! তলিয়ে গেল ১৬ বছরের কিশোর, কুলকিনারা পাচ্ছে না পরিবার | nadia teenager drown in nadia jalangi river while bathing with relatives

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২২৪ সময় দেখুন


Last Updated:

Nadia News: মায়াপুর মোল্লাপাড়া ঘাটে স্নান করতে নেমে জলঙ্গি নদীতে তলিয়ে গেল এক কিশোর, সন্ধান পেতে নামান হল বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের।

যুবককে উদ্ধার করতে নামল ডুবুরি যুবককে উদ্ধার করতে নামল ডুবুরি 
যুবককে উদ্ধার করতে নামল ডুবুরি 

নদিয়া: মায়াপুর মোল্লাপাড়া ঘাটে স্নান করতে নেমে জলঙ্গি নদীতে তলিয়ে গেল এক কিশোর, সন্ধান পেতে নামান হল বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের। তলিয়ে যাওয়া কিশোরের নাম জাহির শেখ (১৬), তার বাড়ি শান্তিপুর থানার হিজুলি গ্রামে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মায়াপুর ফাঁড়ির পুলিশ।

সূত্রের খবর, বামনপুকুরে মেলা দেখতে শান্তিপুরের হিজুলি গ্রামের বাসিন্দা জাহির শেখ মায়াপুর মোল্লাপাড়ায় এক আত্মীয়র বাড়িতে আসে। এরপর দুপুরে অন্যান্য আত্মীয়দের সঙ্গে জলঙ্গি নদীতে স্নান করতে নামে ওই কিশোর, এরপর স্নান করতে করতে কোনভাবে সে নদীতে তলিয়ে যায়। পরে তার অন্যান্য সঙ্গীরা নদীতে খোঁজ চালালেও জাহির শেখের কোন সন্ধান পায়নি, এরপর পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় জেলা বিপর্যয় মোকাবেলা দফতরে, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ডুবুরি ও স্পিডবোট নিয়ে তলিয়ে যাওয়া কিশোরের সন্ধান চালাতে শুরু করে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।

উল্লেখ্য, দিনের পর দিন গঙ্গায় স্নান করতে গিয়ে একাধিক যুবকের মৃত্যুর ঘটনা সামনে আসছে। সাঁতার না জেনেও গভীর জলে নামায় বিপদের ঝুঁকি দিন দিন বাড়ছে। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় দেখা গিয়েছে, গরমের তীব্রতা থেকে মুক্তি পেতে বা পূণ্য অর্জনের আশায় বহু মানুষ গঙ্গায় স্নান করতে নামছেন, কিন্তু তাদের মধ্যে অনেকেই সাঁতার জানেন না। ফলে, হঠাৎ গভীর জল, প্রবল স্রোত কিংবা পা পিছলে গিয়ে অনেকে ডুবে যাচ্ছেন। এই ধরনের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একাধিক যুবকের।

বিশেষজ্ঞদের মতে, গঙ্গায় বহু জায়গায় পলি জমে তলদেশ অসমান হয়ে গেছে। কিছু জায়গায় হঠাৎ গভীর গর্ত পড়ে যাচ্ছে। তাছাড়া, বর্ষাকালে গঙ্গার স্রোত আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে। যারা সাঁতার জানেন না, তাদের এই সময় গঙ্গায় নামা একপ্রকার আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। প্রশাসনের পক্ষ থেকেও বারবার সতর্কবার্তা জারি করা হলেও অনেকেই তা অমান্য করছেন। নদীর ধারে ‘সাঁতার না জানলে নামবেন না’ এই ধরনের সাইনবোর্ড  থাকলেও অনেকে সেটি উপেক্ষা করছেন। কিছু এলাকায় আবার লাইফগার্ডের উপস্থিতি না থাকায় দ্রুত উদ্ধার করাও সম্ভব হচ্ছে না।

Mainak Debnath



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর