বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘I Would Be Ashamed’: Translator Emily Wilson Rips Christopher Nolan’s The Odyssey | World News CWG 2026: Gulveer Singh creates history, becomes first Indian to win Men’s 10,000m medal | Commonwealth Games News সিরাজগঞ্জে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে অনশন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু Sarvesh Kushare scripts history, becomes first Indian to win silver in men’s high jump in Commonwealth Games | Commonwealth Games News চট্টগ্রামে এআই ব্যবহার করে নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার Top Ent News, July 27: Ram Kapoor Helped His Father Plan His Death; Delhi HC Orders Kala Hiran Teaser Removal | Bollywood News জুলাইয়ের সম্মিলিত চেতনা রাজনৈতিক ইতিহাসের মূল্যবান সম্পদ: রিজভী ভূঞাপুরে দেড় শতাধিক অবৈধ চায়না জাল জব্দ করে তা জন সম্মুখনে আগুনে পুড়িয়ে ধ্বংস

Nadia News: পুজোর বাকি অল্প কিছু দিন বাকি, তার আগে অস্ত্র তৈরির কারখানায় চূড়ান্ত ব্যস্ততা নবদ্বীপে – Goddess Durga’s weapons are being made in Nabadwip | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ সময় দেখুন


Last Updated:

দেবী দুর্গা থেকে তার সন্তানদের ও অসুরের হাতে দেখতে পাওয়া যায় বিভিন্ন অস্ত্র সহ নানা বিধ উপকরণ। আর এই অস্ত্র তৈরির কারখানার হদিশই মিলল এবার নবদ্বীপে

+

তৈরি

তৈরি হচ্ছে অস্ত্র

নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: পুজোর বাকি অল্প কিছু দিন, তার আগেই প্রতিমার অস্ত্র তৈরির কারখানার হদিস নবদ্বীপে! যেখানে তৈরি হচ্ছে তলোয়ার থেকে গদা, ত্রিশূল থেকে তির ধনুক। হাতে গোনা আর অল্প কিছুদিন বাকি বাঙালির প্রাণের পুজো, দুর্গা পুজোর। আর তার আগেই নদিয়ার নবদ্বীপে মিলল একাধিক অস্ত্র তৈরির কারখানার হদিস! যেখানে চলছে দিন রাত বিভিন্ন মাপের অস্ত্র তৈরির কাজ। অস্ত্র কথাটা শুনেই চমকে গেলেন তো! না, ভয়ের কিছু নেই, আজ আমরা যে অস্ত্রের কথা বলছি তা তৈরি যেমন হয় প্রকাশ্যে বিক্রিও হয় প্রকাশ্যে।

সামনেই দুর্গা পুজো, আর দেবী দুর্গা থেকে তার সন্তানদের ও অসুরের হাতে দেখতে পাওয়া যায় বিভিন্ন অস্ত্র সহ নানা বিধ উপকরণ। আর এই অস্ত্র তৈরির কারখানার হদিস মিলল এবার নবদ্বীপে। জানা যায় আগে এই অস্ত্র টিন বা আ্যালমুনিয়ামেরও তৈরি করা হত। কিন্তু বর্তমানে পিতলের অস্ত্রের চাহিদাটাই বেশি। তাই এখন দিন রাত এক করেই চলছে সেই সব অস্ত্র তৈরির কাজ।

তবে কাঁচামাল সহ নানাবিধ উপকরণের মূল্য বৃদ্ধিতে কিছুটা হলেও মুনাফায় ঘাটতি ঘটেছে বলে দাবি প্রতিমার এইসব অস্ত্র তৈরির কারখানার মালিকদের। তারা জানান মূলত এই অস্ত্র তৈরি হয় পেতল দিয়ে, প্রথমে পেতলের শিট থেকে বিভিন্ন ডাইসের মাপে কাটা হয়, এরপর যেটার যা আকৃতি তার আকৃতি দেওয়া হয়, এরপর যেখানে যেখানে ঝাল করার প্রয়োজন করা হয়, ও সবশেষে পালিশ করে বিক্রির জন্য তৈরি করা হয়।

নবদ্বীপ শহরের পাকাটোল রোড এলাকার কারখানার মালিক সুভ্রময় কুন্ডু জানান দীর্ঘ কয়েক দশক ধরে এই পেশায় যুক্ত, আগের থেকে কিছুটা চাহিদা বৃদ্ধি পেয়েছে, তবে কাঁচা মালের মূল্য বৃদ্ধিতে পথের কাটা হয়েছে তাদের মুনাফায়। তিনি জানান বিভিন্ন মাপের অস্ত্র তৈরি হয় তাদের এই কারখানায়, তবে তার কাছে ছোট মাপের তুলনায় বড় অস্ত্রের চাহিদা বেশী। তিনি আরও জানান তাদের তৈরি এইসব অস্ত্র কোলকাতা সহ বিভিন্ন রাজ্যে ও দেশের বাইরেও পারি দিয়েছে। এবছরও বিভিন্ন এলাকার মানুষ আসছে তাদের কারখানায় এই অস্ত্র কিনতে।

মোটের ওপর দূর্গা পুজোকে ঘিরে একাধারে যেমন মন্ডপ শিল্পী থেকে প্রতিমাসহ আলোকসজ্জার শিল্পীরা যেমন ব্যস্ত তাদের কাজে, একই সঙ্গে দেবী দুর্গা সহ তার সন্তান ও অসুরের জন্য অস্ত্র তৈরির কাজেও সমান ভাবেই ব্যস্ত এই শিল্পীরা তা বলাই বাহুল্য।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom