Last Updated:
নদিয়া: কৃষ্ণনগর জেলা পুলিশের তরফে সাধারণ মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কৃষ্ণনগরের সংস্কৃতি প্রেমিক মানুষদের সম্প্রীতির সেতু নামে একটি মুক্তমঞ্চ উপহার। মানুষের সঙ্গে পুলিশদের সম্পর্ক আরও গাঢ় করতে তৎপর কৃষ্ণনগর পুলিশ জেলা, কৃষ্ণনগর গভমেন্ট কলেজ আউট পোস্ট তৈরি করা হয়েছে বেশ কিছুদিন আগেই। এই গভর্নমেন্ট কলেজের মাঠে একাধিক মানুষ সকালবেলায় প্রাতঃভ্রমণ করেন কেউবা ব্যায়াম করেন। এবার সকল মানুষের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রাখতে এবং পুলিশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে বজায় থাকে সেদিকের কথা ভেবে সম্প্রীতির সেতু নামে একটি মঞ্চ সাধারণ মানুষকে উপহার দিল কৃষ্ণনগর পুলিশ জেলা।
নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের যে আউটপোস্ট করা হয়েছে সেখানে সম্প্রীতির সেতু নামে মুক্ত মঞ্চের উদ্বোধন করেন কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ আধিকারিকেরা এবং কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকেরা উপস্থিত থেকে। এদিন ডিএসপি শিল্পী পাল জানান, “এই সম্প্রীতির সেতু মুক্ত মঞ্চের মাধ্যমে কৃষ্ণনগরের আপামর সাংস্কৃতিক প্রেমী লোকেরা তাদের অনুষ্ঠান এখানে করতে পারবেন। প্রতি শুক্রবার বিভিন্ন রকমের সংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে এই মঞ্চে। তার পাশাপাশি পুলিশদের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। কোনরকম অভাব অভিযোগ সরাসরি এই মঞ্চে এসেও জানাতে পারবে আপামর কৃষ্ণনগরবাসী।”
আরও পড়ুন: পৌষ সংক্রান্তির পর রাতের অন্ধকারে পূজিত হন এই লৌকিক দেবতা
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধু তাই নয় কৃষ্ণনগরের লুকিয়ে থাকা অনেক প্রতিভা তাদের অনুষ্ঠান করতে পারবে এই সম্প্রীতির সেতুর মঞ্চে। তার সঙ্গে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন রকম সচেতন মূলক কর্মসূচি যেগুলি এখনও পর্যন্ত মানুষ জানতে পারে না, সম্প্রীতির সেতুর মাধ্যমে সেই কর্মসূচি করা হবে সাধারণ মানুষের সঙ্গে। তবে এই সম্প্রীতির সেতু বন্ধন পুলিশের সঙ্গে সাধারণ মানুষের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এক অনন্য নজির গড়বে ভবিষ্যতে এমনটাই মনে করছে কৃষ্ণনগর পুলিশ জেলা।
Mainak Debnath
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
January 18, 2025 8:07 PM IST
Hooghly News: খেলাধুলায় আগ্রহী করাতেই স্কুলছুটের সংখ্যা কমেছে এই বালিকা বিদ্যালয়