বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

Nalen Gurer Sandesh: এক পিস খেতে কত খসছে ২৫ টাকা, আর নেই দরকার বাড়িতেই বানান জলভরা তালশাঁস, রইল রেসিপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১০৩ সময় দেখুন


Last Updated:

Nalen Gurer Sandesh: শীত পড়তেই নলেন গুড়ের জলভরা তালের শাঁসে মজে শহরবাসী

X

নলেন

নলেন গুড়ের জলভরা তালের শাঁস

উত্তর ২৪ পরগনা : শীত পড়তেই নলেন গুড়ের জলভরা তালের শাঁসে মজে শহরবাসী। শুরু হয়েছে শীতের আমেজ। আর শীতের আমেজ পড়তেই শিউলিদের আনাগোনা দেখা যায়। ভোর হতেই দেখা যায় তাদের গাছ খেজুর গাছ কাটার দৃশ্য। এ সময় নলেন গুড়ের অভাব হয় না। সেজন্য শীতের সময় বাজারের নলেন গুড়ের বিভিন্ন ধরনের মিষ্টি দেখা মেলে।

বিশেষকরে বাঙালিদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় নলেনগুড়। এর জনপ্রিয়তার পেছনে মূল কারণ অনন্য, অসাধারণ এবং অপ্রতিরোধ্য স্বাদ। তাই বাঙালি শেষপাতে মিষ্টিমুখ ছাড়া ভাবতেই পারে না। আর শীতকালে নলেন গুড়ের বাহারি খাবার থাকবে না তা কি হতে পারে? শীতের মরশুম শুরু হতেই নলেন গুড়ের জলভরা তালের শাঁসে মজেছেন উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট শহরের অনেকেই। বসিরহাট শহরের প্রাণকেন্দ্র বোটঘাট সংলগ্ন মিষ্টি ব্যবসায়ী প্রদীপ ঘোষের দোকানে নলেন গুড়ের সমাহারে একাধিক প্রকার মিষ্টির দেখা মিলছে।

আরও পড়ুন – Humanity By Civic Volunteer: O পজিটিভ রক্ত দরকার কোথাও পাওয়া যাচ্ছে না, কথাটা শুনেই হাসপাতালে দৌড়লেন সিভিক ভলেন্টিয়ার

এর মধ্যে সবচেয়ে নজর কেড়েছে নলেন গুড়ের তালের শাঁস। নলেন গুড়ের তালের শাঁস তৈরি করতে প্রথমে একটা বড় থালায় ছানা, নলেন গুড় এবং এলাচ গুঁড়ো একসঙ্গে ভালোভাবে মেখে একটা মিশ্রন বানিয়ে, কড়াই গরম করে কড়াইতে ছানার মিশ্রন দিয়ে দিতে হবে৷

এবার একদম কম আচে ছানাটাকে পাক দিয়ে সন্দেশ বানাতে হবে যেন খুব নরম হয়৷ এবার সন্দেশ একটা থালায় ঢেলে নিয়ে একটু ঠান্ডা করতে হবে৷ এরপর নির্দিষ্ট আকারে ছোট ছোট ছানার বল তৈরি করে নিয়ে কাঠের তালশাঁস নির্দিষ্ট ছাঁচে ফেলে তুলে নিতে হবে। শীতের সময় যখন বিভিন্ন ধরনের খাবারের চাহিদা বেড়ে যায় ঠিক সেসময় এই নলেন গুড়ের তালের শাঁসের মজেছেন সময় জনতা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর