Last Updated:
পূর্ব মেদিনীপুর: ক্যানেলের জলে ভাসছে মহিলার মৃতদেহ। নন্দীগ্রামের মঙ্গলচকে হিজলি টাইডেল ক্যানেলের জলে মহিলার দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য। সূত্রের খবর, ৫৫ বয়সী মৃতা মহিলার নাম গীতা কর। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা মহিলা গীতা করের বাড়ি পাশের ব্লক মঠ চণ্ডীপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, ডাক্তার দেখাতে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি ওই মহিলা। তিন দিন আগেই নিখোঁজ হন তিনি। চণ্ডীপুর থানায় এ ব্যাপারে নিখোঁজ ডায়েরিও করে মহিলার পরিবারের লোকজন।
আজ মহিলার মৃতদেহ উদ্ধারের খবর দেখেই নন্দীগ্রাম থানায় এসেছে পরিবারের সদস্যরা। মৃতদেহ দেখে কনফার্মও করেছেন তাঁরা। পুলিশের ধারণা, ক্যানেল পাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় কোন ভাবে জল ভর্তি ক্যানেলে পড়ে গিয়েই মৃত্যু হয় তাঁর। দুদিন পর ভেসে ওঠায় মানুষজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
Kolkata,West Bengal
July 06, 2025 4:37 PM IST
Nandigram: ৩ দিন আগে নিঁখোজ, ক্যানেলের জলে ভেসে উঠল মহিলার মৃতদেহ! ডাক্তার দেখাতে এসে কীভাবে মৃত্যু? নন্দীগ্রামে বিরাট চাঞ্চল্য