শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তসহ জামায়াতের ৬ দাবি ‎

Naushad Siddiqui: লাল গাড়িতে এলেন…জামিন নিয়ে বেরিয়ে গেলেন! নওশাদ পর্ব নিয়ে আজও টান টান উত্তেজনা | কলকাতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৪২ সময় দেখুন


Last Updated:

ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার, SIR সহ একাধিক দাবিতে গত বুধবার ISF-এর কর্মসূচিতে ধর্মতলায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। এরপরেই ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ ৯৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

News18News18
News18

কলকাতা: রাজ্য চেয়েছিল জেল৷ তবে পিআর বন্ডে জামিন দিল ব্যাঙ্কশাল কোর্ট৷ ছাড়া পেলেন ISF নেতা নওশাদ সিদ্দিকী৷ এদিন লাল রঙের গাড়িতে আদালত চত্বরে নিয়ে আসা হয় নওশাদকে৷ বাকি ১৭ জন আসেন প্রিজন ভ্যানে৷ ততক্ষণে, কোর্টের বাইরে জড়ো হয়ে গিয়েছেন ISF সমর্থকেরা৷ সমর্থকদের বিক্ষোব ঘিরে উত্তেজনা ছড়ায় কোর্ট চত্বরে৷ চলতে থাকে স্লোগান৷ অবশেষে ৫০০ টাকার PR বন্ডে নওশাদ সিদ্দিকী সহ ৮৪ জনকে জামিন দেয় আদালত৷ মামলার পরবর্তী শুনানি ১০ নভেম্বর৷

Isf চেয়ারম্যান ও ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির জামিনের দাবিতে হাওড়া আমতা রোড সন্তোষপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান isf নেতাকর্মীরা৷ রাস্তার মধ্যে গাছের গুড়ি ফেলে চলে পথ অবরোধ৷ ঘটনাস্থলে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ৷

ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার, SIR সহ একাধিক দাবিতে গত বুধবার ISF-এর কর্মসূচিতে ধর্মতলায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। এরপরেই ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ ৯৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতদের জোড়াসাঁকো, তালতলা, বউবাজার থানায় রাখা হয়। পুলিশের কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট সহ বেশ কিছু জামিন অযোগ্য ধারায় মামলা করা হয় ধৃতদের বিরুদ্ধে। বৃহস্পতিবার তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে।

গতকাল, বুধবার ISF-এর বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। কার্যত, খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল শহরের প্রাণকেন্দ্রে। প্রায় ৫০ মিনিট ধরে চলেছিল পুলিশ-নওশাদদের টানাপোড়েন।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Naushad Siddiqui: লাল গাড়িতে এলেন…জামিন নিয়ে বেরিয়ে গেলেন! নওশাদ পর্ব নিয়ে আজও টান টান উত্তেজনা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর