মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

NEET Success Story: NEET পরীক্ষায় ৭২০-র মধ্যে ৭০৫ পেয়ে দৃষ্টান্ত স্থাপন ! ভাল নম্বর পাওয়ার গোপন রহস্যও ফাঁস করলেন AIIMS-এর ছাত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১১৫ সময় দেখুন


Last Updated:

NEET Success Story: আজকের প্রতিবেদনে এমনই এক কন্যার গল্প বলব, যিনি NEET UG পরীক্ষায় ৭২০-র মধ্যে ৭০৫ নম্বর পেয়ে রীতিমতো নজির গড়েছেন। এমনকী, একাদশ শ্রেণীতে পড়ার সময়েই NEET UG পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছিলেন তিনি। আর এই কন্যার নাম হল পলক জাজু।

NEET পরীক্ষায় ৭২০-র মধ্যে ৭০৫ পেয়ে দৃষ্টান্ত স্থাপনNEET পরীক্ষায় ৭২০-র মধ্যে ৭০৫ পেয়ে দৃষ্টান্ত স্থাপন
NEET পরীক্ষায় ৭২০-র মধ্যে ৭০৫ পেয়ে দৃষ্টান্ত স্থাপন

NEET Success Story: যে কোনও ক্ষেত্রে সাফল্য পেতে গেলে নিয়মানুবর্তিতা মেনে এবং ইতিবাচক চিন্তাধারা বজায় রেখে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হয়। আজকের প্রতিবেদনে এমনই এক কন্যার গল্প বলব, যিনি NEET UG পরীক্ষায় ৭২০-র মধ্যে ৭০৫ নম্বর পেয়ে রীতিমতো নজির গড়েছেন। এমনকী, একাদশ শ্রেণীতে পড়ার সময়েই NEET UG পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছিলেন তিনি। আর এই কন্যার নাম হল পলক জাজু।

NEET UG ৭২০-র মধ্যে ৭০৫ নম্বর: সাফল্যের পথে পালকের যাত্রাপথটা খুব একটা মসৃণ ছিল না। একাদশ শ্রেণীতে পড়ার সময় থেকেই NEET পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিলেন তিনি। অনলাইন ক্লাসের সাহায্য নিয়েছিলেন তিনি। কঠোর অধ্যবসায়ের সঙ্গে পড়াশোনাটা চালিয়ে গিয়েছেন। আর কঠোর পরিশ্রম এবং ডেডিকেশনই পালকের সাফল্যের চাবিকাঠিতে পরিণত হয়েছে।

আরও পড়ুন– ভারতের ওয়াকফ বোর্ডে সবথেকে বেশি জমি কারা দান করেছিলেন? তালিকায় শীর্ষে কারা রয়েছেন, সেটাই দেখে নিন একনজরে

প্রতিদিন ১০ ঘণ্টা করে পড়াশোনা: পড়াশোনা করার জন্য একটা রুটিন বানিয়ে নিয়েছিলেন পলক। প্রতিদিন ৬ ঘণ্টা করে অনলাইন ক্লাসে যোগ দিতেন। এর পাশাপাশি নিজেও প্রতিদিন ৪ ঘণ্টা করে পড়াশোনা করতেন। এর পাশাপাশি নিয়মিত অনুশীলন এবং মক টেস্ট তো ছিলই। প্রতিটি টেস্টেই ৬০০-র বেশি নম্বর পেয়েছিলেন পলক। আর এটাই তাঁর কঠোর পরিশ্রমের পরিচায়ক হয়ে ওঠে। পলকের কথায়, NEET পরীক্ষায় সাফল্য পেতে গেলে টানা ২ বছর কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে।

সব সময় পাশে ছিলেন মা: পলকের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাঁর মা। প্রতিটি পর্যায়ে মেয়ের পাশে থেকেছেন এবং তাঁকে অনুপ্রেরণাও জুগিয়েছেন। এখানেই শেষ নয়, পলকের এই হাল না ছাড়া মনোভাব, এর পিছনেও রয়েছেন তাঁর মা। আসলে পলকের মা সব সময় তাঁকে আত্মবিশ্বাস জুগিয়ে গিয়েছেন এবং হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছেন। NEET পরীক্ষায় পদার্থবিদ্যা বা ফিজিক্সে পলক ১৮০-র মধ্যে ১৮০ নম্বর পেয়েছেন। এটাই তাঁর শ্রেষ্ঠত্ব এবং ডেডিকেশন প্রমাণ করে। নিয়মিত অনুশীলন এবং মজবুত ভিত্তির ফলেই সাফল্যের স্বাদ উপভোগ করতে পেরেছেন পলক।

আরও পড়ুন– বন্ধুত্বের খাতিরে ওয়াহিদা রহমানের জন্য আত্মত্যাগ, ছোট্ট চরিত্রেও নায়ককে জোর টক্কর দিয়েছিলেন মনোজ কুমার

NEET UG পরীক্ষায় সাফল্য: কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের জোরে NEET UG পরীক্ষায় পাশ করে গিয়েছেন পলক। বর্তমানে এইমস ভোপালে পড়াশোনা করছেন তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, বর্তমানে এমবিবিএস-এর দ্বিতীয় বর্ষে রয়েছেন তিনি। আর সব শেষে এটুকুই বলা যায় যে, সমস্ত ছাত্রছাত্রীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন পলক। বিশেষ করে যাঁরা মেডিক্যাল ফিল্ডে নিজেদের কেরিয়ার বানাতে চান, তাঁদের জন্যও এক দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/

NEET পরীক্ষায় ৭২০-র মধ্যে ৭০৫ পেয়ে দৃষ্টান্ত স্থাপন ! ভাল নম্বর পাওয়ার গোপন রহস্যও ফাঁস করলেন AIIMS-এর ছাত্রী

Next Article

Viral News: ‘আমাকে ছোঁবে না, আমি…’ বিয়ের প্রথম রাতে শারীরিক সম্পর্কের আগেই এ কী বললেন নববধূ? তারপরের ঘটনা রোমহর্ষক



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর