মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মানসিক সমস্যায় আক্রান্ত ৯২ শতাংশই চিকিৎসা করেন না’ সিরির নতুন রূপ: বদলে যাচ্ছে আইফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট মার্কিন হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোতে ইরানের ব্যাপক হামলা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত India on brink of historic Lord’s Test victory after Yastika Bhatia’s record-breaking century | Cricket News বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, একটি ব্লক শনাক্ত Thalapathy Vijay’s Fans Can Watch Jana Nayagan Without CBFC Cuts, Here’s How | Tamil Cinema News কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

New Flight Route: অণ্ডাল থেকে সোজা বারাণসীর বিমান, রাজ্যবাসীর জন্য বিরাট বড় সুখবর, কবে শুরু পরিষেবা? This is a great news for the residents of the state and for those who are eager to travel | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১২৬ সময় দেখুন


Last Updated:

New Flight Route: নতুন রুটের ফ্লাইটে উড়ে হিন্দু ও বৌদ্ধ-সহ জৈন ধর্ম অনুসারীদের পবিত্র স্থানে পৌঁছে যাবেন আপনারা। আধ্যাত্মিক গুরুত্ব ও ঐতিহাসিক স্থাপত্যে সমৃদ্ধ সেই প্রাচীন শহরের সাথে জুড়তে চলেছে বিমান পরিষেবা।

অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরঅন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর
অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর

দুর্গাপুর, দীপিকা সরকার: রাজ্যবাসী তথা ভ্রমণপিয়াসীদের জন্য এবার সুখবর! দুর্গাপুরের অণ্ডাল কাজি নজরুল ইসলাম বিমানবন্দরের বিমান পরিষেবার মুকুটে ফের জুড়তে চলেছে নতুন পালক। ওই নতুন রুটের ফ্লাইটে উড়ে হিন্দু ও বৌদ্ধ-সহ জৈন ধর্ম অনুসারীদের পবিত্র স্থানে পৌঁছে যাবেন আপনারা। আধ্যাত্মিক গুরুত্ব ও ঐতিহাসিক স্থাপত্যে সমৃদ্ধ সেই প্রাচীন শহরের সাথে জুড়তে চলেছে বিমান পরিষেবা। চলতি মাসের শুরুতেই বিমানবন্দরে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত হয় অক্টোবর মাস থেকেই কাজি নজরুল ইসলাম বিমানবন্দর থেকে বারাণসী বিমান পরিষেবা চালু হবে।

ওই পরিষেবা চালু হতেই ভ্রমণপিয়াসী মানুষ-সহ ভক্তরা অতি সহজেই পৌঁছে যাবেন ভারতের পবিত্রতম শহর তথা মন্দিরের শহর বারাণসী। পাপ মোচন এবং মোক্ষ লাভের আশায় বহু তীর্থযাত্রী সারা বছর ওই শহরে ভির করেন। রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির। বারাণসীর গঙ্গা নদীর তীরে অবস্থিত দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট তীর্থযাত্রীদের জন্য বিখ্যাত স্থান। এবার মহাদেবের আবাসস্থল কাশীর সঙ্গে আকাশপথে জুড়তে চলেছে দক্ষিণবঙ্গ।

ওই বৈঠকে উপস্থিত ছিলেন, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি ওই মিটিংয়ে সভাপতিত্ব করেন।এছাড়াও ছিলেন জেলাশাসক পোন্নমবলম এস ও এয়ারপোর্টের ডিরেক্টর কৈলাশ মণ্ডল। কৈলাশবাবু জানিয়েছেন, বারাণসী বিমান পরিষেবার সিদ্ধান্ত হয়েছে। তবে এখনও দিন ও সময় নির্ধারণ করা হয়নি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom