সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Nokia 110 4G Feature Phone: ফের বাজারে Nokia! খুব কম দামে ভারতে লঞ্চ হল নতুন ফিচার ফোন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৪৫৭ সময় দেখুন
Nokia 110 4G Feature Phone: ফের বাজারে Nokia! খুব কম দামে ভারতে লঞ্চ হল নতুন ফিচার ফোন


#Nokia:

ভারতে লঞ্চ হল নোকিয়া ১১০ ফিচার ফোন (Nokia 110 4G Feature Phone)। ফোরজি (4G) ওই ফোনটি জুন মাসে গোটা বিশ্বে লঞ্চ করেছিল। এরপর প্রায় এক মাস পর সেটি ভারতে লঞ্চ করল। ৪ জি-র পাশাপাশি ওই ফোনটিতে পাওয়া যাবে হাই ডেফিনেশন ভিডিয়ো কলিং, FM রেডিয়ো এবং ১৩ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই ব্যাটারি। ফোনটিতে রয়েছে ৩.৫mm অডিয়ো জ্যাক, থ্রি ইন ওয়ান স্পিকার ভিডিয়ো এবং MP3 প্লেয়ার এবং ৩২ GB পর্যন্ত স্টোরেজের সুবিধা।

ভারতে নোকিয়া ১১০ ৪জি ফোনের দাম কত?

ভারতে ওই ফোনটির দাম রাখা হয়েছে ২ হাজার ৭৯৯টাকা। ফোনটির রঙের মধ্যে রয়েছে হলুদ, অ্যাকোয়া এবং কালো। Nokia.com এবং Amazon.in এ ফোনটি পাওয়া যাবে।

নোকিয়া ১১০ ৪জি ফোনের স্পেশিফিকেশন-

নোকিয়া ১১০ ফোনটি ৪জি সাপোর্ট করে এবং ব্যবহারকারীরা হাই ডেফিনেশন (HD) কল করার সূয়োগ পাবেন। ফোনটিতে রয়েছে ১.৮ ইঞ্চি QVGA (১২০ X ১৬০ পিক্সেল) কালার ডিসপ্লে। এছাড়াও রয়েছে ১২৮ এম বি (MB) ব়্যাম এবং ৪৮ এম বি (MB) ইন্টারন্যাল স্টোরেজ। এক্সটারন্যাল স্টোরেজের জন্য রয়েছে মাইক্রো এস ডি কার্ড স্লট। যেখানে ৩২ জি বি পর্যন্ত সাপোর্ট করবে। এর পাশাপাশি ৮ মেগাপিক্সেলের QVGA ক্যামেরাও রয়েছে ফোনটিতে।

অত্যন্ত ক্ষমতাশালী ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে। সেটিতে রয়েছে ১,০২০mAh ব্যাটারি। যার মাধ্যমে ১৩ দিন পর্যন্ত ফোনে স্ট্যান্ডবাই চার্জ থাকবে। ফোরটির মিউজিক প্লে ব্যাক টাইম ১৬ ঘণ্টা, ৪ জি টকটাইম ৫ ঘণ্টা। তার সহ এবং তার ছাড়া FM রেডিয়োর সুবিধা রয়েছে। যার অর্থ, তার ছাড়া অবস্থাতেও ব্যবহারকারীরা FM রেডিয়ো চালাতে পারবেন।

এটিতে রয়েছে ভিডিয়ো প্লেয়ার, MP3 প্লেয়ার। সঙ্গে স্নেক গেমও ইনবিল্ড করে দেওয়া হয়েছে। ইংরাজি শেখার জন্য একটি অ্যাপও রয়েছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ইংরেজির দক্ষতা আরও বাড়াতে পারবেন।

অত্যন্ত আকর্ষণীয় ইউজার ইন্টারফেস দেওয়া হয়েছে ফোনটিতে। সঙ্গে জুম করার সুবিধাও রয়েছে। এবং একটি নতুন ফিচার অ্যাড করা হয়েছে ফোনটিতে। যার নাম রিড আউট। এই ফিচারের মাধ্যমে কোনও লেখা বা টেক্সট শব্দ হিসেবে শুনতে পারবেন ব্যবহারকারীরা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর