Nokia কোম্পানির ফোন ভারতে একসময় খুবই জনপ্রিয় ছিল। সেই কথা মাথায় রেখে Nokia আবার তাদের বেশ কিছু ফোন নতুন করে বাজারে লঞ্চ করা শুরু করেছে। Nokia কোম্পানির C12 Pro ফোনের আগে চাহিদা ছিল ভালই। এখন কোম্পানি এই Nokia C12 Pro ফোনকে একটি নতুন অবতারে পেশ করেছে। Nokia কোম্পানি এই C12 Pro ফোনটি তিনটি কালার ভ্যারিয়েন্টে পেশ করেছিল। আগে গ্রাহকরা এই C12 Pro ফোন লাইট মিন্ট, চারকোল, ডার্ক সায়ানে কালারে ক্রয় করতে পারতেন। এখন Nokia এই C12 Pro ফোনটি পার্পল কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে। অর্থাৎ, এখন গ্রাহকদের কাছে Nokia C12 Pro কেনার জন্য ৪টি রঙের বিকল্প রয়েছে। সম্প্রতি ট্যুইটারের মাধ্যমে এই বিষয়ে জানিয়েছে Nokia কোম্পানি।
এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, এই Nokia ফোনের ফিচারের কোনও ধরনের পরিবর্তন করা হয়নি। Nokia C12 Pro ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির HD+ ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন ৭২০×১৬০০ পিক্সেল রেজোলিউশনের সঙ্গে আসে। এর ডিসপ্লে 2D টাফ গ্লাস যুক্ত এবং এর অ্যাসপেক্ট রেশিও ২০:৯। এই ফোনটি একটি অক্টা-কোর Unisoc SC9863A1 চিপসেট দিয়ে সজ্জিত, যা ৩ জিবি পর্যন্ত র্যামের সঙ্গে পেশ করা হয়েছে। Nokia C12 Pro ফোনে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এটিতে একটি মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে, যা স্টোরেজকে আরও বাড়াতে সাহায্য করতে পারে।
আরও পড়ুন: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, তাও ৮ হাজার টাকার কমে! তাক লাগাচ্ছে Redmi!
Nokia C12 Pro ফোন Android 12 Go Edition অপারেটিং সিস্টেমে চলে। Nokia দুই বছরের নিয়মিত সিকিউরিটি প্যাচ এবং ডিভাইসের সঙ্গে অতিরিক্ত ১২ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রদান করে। ক্যামেরা হিসেবে Nokia C12 Pro ফোনে একটি ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফি তোলার জন্য এই ফোনে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ারের জন্য এই Nokia ফোনে ৪,০০০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০W চার্জিং সাপোর্টের সঙ্গে আসে। Nokia C12 Pro একটি ডুয়াল সিম স্মার্টফোন। এই ফোনটি IP52 রেটিং যুক্ত।
এই ফোনের দাম –
এটি একটি এন্ট্রি লেভেল ফোন। গ্রাহকরা ৬,৯৯৯ টাকার প্রাথমিক মূল্যে Nokia C12 Pro ফোন বাড়িতে আনতে পারেন। এই দাম ২ জিবি RAM-এর জন্য। অন্য দিকে, এই ফোনের ৩ জিবি RAM ভ্যারিয়েন্টের দাম ৭,৪৯৯ টাকা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nokia, Nokia C12 Pro