মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

North 24 Parganas News: বুড়ো হাড়ের ভেলকি দেখে অবাক নতুন প্রজন্ম! আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা অশোকনগরে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১০৫ সময় দেখুন


Last Updated:

North 24 Parganas News: প্রবীণদের বুড়ো হাড়ের এমন ভেলকি দেখে অবাক নতুন প্রজন্মের ছেলে মেয়েরাও, প্রতিযোগিতায় হারালেন একে অপরকে।

X

প্রবীনদের

প্রবীনদের প্রতিযোগিতা

উত্তর ২৪ পরগনা: তাদের কারোর বয়স ৬২, কারও পঞ্চান্ন তো কারও ৭০, এমনকি তার ঊর্ধ্বেও রয়েছে। আর এই বয়সেও রীতিমত তাক লাগলেন এই প্রবীণ ব্যক্তিরা। তারা এদিন যে বুড়ো হাড়ের খেল দেখালেন, তা দেখে অবাক তরুণ প্রজন্মের ছেলেমেয়েরাও। সবুজ ময়দানে কেউ প্রতিযোগিদের মাত দিলেন দৌড়ে, কেউ লং জাম্প তো কেও হাই জাম্প সহ একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের পারদর্শিতা ফুটিয়ে তুললেন।

অশোকনগর বিধানচন্দ্র ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হল প্রবীনদের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা। যেখানে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল সহ রাজ্যের প্রবীণ প্রতিযোগিরাও। এই সপ্তম ইন্টারন্যাশনাল মাস্টার অ্যাথলেটিক চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন কয়েকশো প্রবীণ প্রতিযোগী। সেখানেই ৮০০ মিটার দৌড়ে প্রথম হয়ে নজর কারেন হাবড়ার বাসিন্দা বছর পঞ্চান্নর পুলক কুমার দে।

ছোটবেলা থেকেই দৌড়ে বিশেষ আগ্রহ থাকলেও সামর্থ্য না থাকায় নিজের ইচ্ছেকে চেপে রেখেই কর্মজীবনে প্রবেশ করতে হয়েছে। তবে তার এই মনের ইচ্ছে পূরণের জন্যই রাজ্যসহ ভিন রাজ্যেও প্রবীণদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন তিনি। বহু ক্ষেত্রে পুরস্কারও রয়েছে তার ঝুলিতে। তেমনই হাই জাম্প প্রতিযোগিতায় প্রথম হলেন বছর ৬০ এর দমদমের বাসিন্দা তারাপদ বণিক।

আরও পড়ুনঃ AUS vs IND: প্রথম টেস্টে তৈরি ভারতের প্রথম একাদশ! সবথেকে বড় চমক করছে অপেক্ষা

ভারতে প্রবীনদের সঙ্গে প্রতিযোগিতার এই ময়দানে নেমে খুশি আন্তর্জাতিক মানের প্রতিযোগীরাও। বয়স বাড়লেই যেখানে নানা ধরনের ব্যথা বেদনা সহ শরীর খারাপ ঘিরে ধরে প্রবীণ মানুষদের, সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রবীণ প্রতিযোগীরা যেন নবীন থেকে প্রবীণ সকলকেই এক অন্য জগতের দিশা দেখাচ্ছেন। এদিনের এই প্রতিযোগিতা দেখতে বহু দর্শক উপস্থিত হয়েছিলেন ক্রীড়াঙ্গনে।

Rudra Narayan Roy



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর