মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

North 24 Parganas News: ৬৫ বছরে M.A তে ফার্স্ট ক্লাস! খড়দহের বন্দনা সরকার যা করলেন…ভাবতেও পারবেন না! examination Bandana Sarkar sets example by getting first class in MA at age 65 see what happens in north 24 parganas

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১২১ সময় দেখুন


Last Updated:

৬৫ বছরে এমএ তে ফার্স্ট ক্লাস! খড়দহের বন্দনা সরকার গড়লেন নজির!

X

বন্দনা

বন্দনা সরকার

উওর ২৪ পরগনা: “শিক্ষার হয় না কোন বয়স” ইচ্ছে থাকলে ৬৫ বছরেও এমএ-তে ফার্স্ট ক্লাস পাওয়া যায়, প্রমাণ করলেন খড়দহের বন্দনা সরকার। বয়সের কারণে চোখে ঠিকমতো দেখতে পান না। একটানা বসে থাকতেও বেশ কষ্ট হয়। রয়েছে শারীরিক নানা সমস্যাও। তবে শত বাধার মাঝেও, বছর ৬৫ এর এই ছাত্রীর মনের জেদ দেখলে অবাক হতে হয়। খড়দহ আদর্শপল্লীর প্রবীণ এই কলেজ ছাত্রী বন্ধনা সরকারের ১৯৭৮ এ বিয়ে হয় একসময়কার স্বনামধন্য সুরকার প্রবীর সরকারের সঙ্গে।

তার আরও একটি পরিচয় রয়েছে। বন্দনা দেবী রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত নাট্যকার প্রবীর গুহর বোন। ছোট বয়সে বিয়ের কারণে মাধ্যমিক দিয়ে উঠতে পারেননি। তারপর সংসারে সামলানোর কারণে আর হয়ে ওঠেনি পড়াশোনা। তাই নানা সময় ভুগতেন হীনমন্যতায়। সেখান থেকেই পড়াশুনা করার ইচ্ছে তৈরি হওয়া।

তবে এই বয়সে কীসম্ভব হবে এত ঝক্কি, ভাবায় বৃদ্ধা বন্দনা দেবীকে। মেয়েদের স্কুল কলেজে পড়াশোনা দেখে, মায়ের ইচ্ছে যেন বাঁধ ভাঙ্গে। পরিবার ও স্থানীয় এক শিক্ষিকার সাহায্যে শুরু করেন পড়াশোনা। ধীরে ধীরে মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্নাতক উত্তীর্ণ হয়ে, এবার যেন এমএ তে ফাস্ট ক্লাস পেয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন বছর ৬৫ প্রবীণ এই ছাত্রী বন্দনা সরকার। সদ্য প্রকাশিত হয়েছে স্নাতকোত্তর স্তরের এই ফলাফল।

যা দেখে স্বপ্ন পূরণের উচ্ছ্বাসে ভাসছেন বন্দনা সরকার সহ গোটা পরিবার। এলাকার প্রবীণ এই ছাত্রীর কৃতিত্বে খুশি প্রতিবেশীরাও। বন্দনাদেবী জানান, শিক্ষিকা শুক্লাদির অক্লান্ত পরিশ্রম, স্বামী, মেয়ে, দাদা সহ পরিবারের সকলের উৎসাহে আমিও আজ মাস্টার্স পাশ করেছি। আমি আজ খুব খুশি। নিজের এই সাফল্যের কথা গর্বের সঙ্গেই সকলকে বলতে পারব। স্ত্রীর এমন সাফল্যে চোখে জল দেখা গেল স্বামীরও।

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/শিক্ষা/

North 24 Parganas News: ৬৫ বছরে M.A তে ফার্স্ট ক্লাস! খড়দহের বন্দনা সরকার যা করলেন…ভাবতেও পারবেন না!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর