শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্দ্যোগে মে দিবস উৎযাপন ভূঞাপুরে শ্রমিক দিবসে র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয় লাঠিখেলা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা কর্ণফুলীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ‘Don’t count Vaibhav Sooryavanshi’s age’: Shikhar Dhawan’s bold India debut statement | Cricket News কালিয়াকৈরে মহাসড়কে মৃত্যুর ফাঁদ,ফায়ার সার্ভিসের সামনে ফুটওভার ব্রিজের দাবিতে ফুঁসছে ১০ হাজার শ্রমিক Shah Rukh Khan Unveils Saif Ali Khan’s Kartavya Poster; Sambhavna Seth And Avinash Dwivedi Announce Pregnancy | Bollywood News কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড হিদায়াতের নূরানি কাফেলা পতেঙ্গায় ৭০ লক্ষ টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

North 24 Parganas News: পানা তুলে সংসার চালাতেন মহিলা, দ্রুত গতির ট্রেনেই সবশেষ!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৮৭ সময় দেখুন


Last Updated:

 কাজ শেষ করে যখন তিনি বাড়ি ফেরার উদ্দেশ্যে রেললাইন পার হচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে হঠাৎই একটি দ্রুতগতির মালবাহী ট্রেন চলে আসে। কোনওভাবে তিনি রেললাইন থেকে সরে উঠতে পারেননি এবং ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে।

হাড়োয়া থানাহাড়োয়া থানা
হাড়োয়া থানা

জুলফিকার মোল্যা, উত্তর ২৪ পরগণা: ট্রেনের ধাক্কায় মৃত্যু হল কুলটির এক মহিলা শ্রমিকের, শোকের ছায়া পরিবার ও এলাকায়। হাড়োয়া থানার অন্তর্গত কুলটি গ্রাম পঞ্চায়েতের এক প্রান্তিক পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন ওই এলাকার বাসিন্দা ৫৫ বছরের অপূরা শিকারি। জানা গিয়েছে, তিনি প্রতিদিনের মতোই কাজের উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন। পেশাগত কারণে কলকাতা-সহ আশেপাশের বিভিন্ন এলাকায় তিনি জলাশয়ে পানা তোলার কাজ করতেন।

ঘটনার দিন তিনি পৌঁছেছিলেন বেলঘড়িয়া রেল স্টেশনের পাশে এক জলাশয়ে। সেখানে তিনি পানা তোলার কাজ করছিলেন। কাজ শেষ করে যখন তিনি বাড়ি ফেরার উদ্দেশ্যে রেললাইন পার হচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে হঠাৎই একটি দ্রুতগতির মালবাহী ট্রেন চলে আসে। কোনওভাবে তিনি রেললাইন থেকে সরে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। অপূরা শিকারির মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন পরিবারে রোজগারের অন্যতম ভরসা। তাঁর স্বামী অনেক আগেই মারা গিয়েছেন।

প্রতিদিন ভোরবেলা তিনি বেরিয়ে পড়তেন, কখনও কলকাতা, কখনও হাওড়া, কখনও বা উত্তর ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে, শুধুমাত্র পানা তোলার কাজ করে পরিবারের মুখে অন্ন তুলে দিতেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অপূরা ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও শান্ত স্বভাবের মহিলা। তাঁর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া। প্রতিবেশীরা জানিয়েছেন, অপূরার মতো একজন পরিশ্রমী মহিলার এমন করুণ পরিণতি সমাজের জন্য এক বড় প্রশ্ন। অভাবের তাড়নায় একজন বয়স্ক মহিলাকে প্রতিদিন ট্রেনে-বাসে ঘুরে এভাবে জীবিকার সন্ধানে বেরোতে হয়, অথচ ন্যূনতম নিরাপত্তা বা সরকারি সহায়তা মেলে না।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom