বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত আনসার সদস্যের পাশে উপজেলা প্রশাসন বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন ‘Wishing he was in high school’: Pat Cummins’ hilarious Vaibhav Sooryavanshi admission | Cricket News ভূঞাপুরে যমুনা নদী থেকে ডাকাতির প্রস্তুুত কালে পাঁচ ডাকাত আটক কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সাজেকে পরিবেশ রক্ষা কমিটির জনসচেতন মূলক মাইকিং চট্টগ্রামে ‘গুপ্তলীগের গুপ্ত মিছিল’ প্রতিহতের আহ্বান ছাত্রদলের Kriti Sanon Offers Prayers At Tirumala Temple Ahead Of Cocktail 2 Release | Bollywood News ৮১ দিনে হাম ও হামের উপসর্গে ৬০১ শিশুর মৃত্যু

North 24 Parganas News: ৪ ঘণ্টা ফেলে রাখা হল মুমূর্ষু রোগীকে! রেলের ঘাড়ে দায় চাপিয়ে রোগীর দায়িত্ব নিতে অস্বীকার, ভাটপাড়া হাসপাতালে চরম অমানবিকতার ছবি Hospital authorities refuse to take responsibility for seriously injured patient in train accident. | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৭৪ সময় দেখুন


Last Updated:

North 24 Parganas News: অমানবিকতার ছবি ভাটপাড়া হাসপাতালে। জগদ্দল স্টেশনের কাছে ট্রেন থেকে পড়ে আশঙ্কাজনকভাবে আহত হন এক ব্যক্তি। তবে দুর্ঘটনার চেয়েও বড় আতঙ্ক ছড়াল ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের অমানবিক আচরণকে ঘিরে।

ভাটপাড়া হাসপাতালভাটপাড়া হাসপাতাল
ভাটপাড়া হাসপাতাল

উত্তর ২৪ পরগনা: অমানবিকতার ছবি ভাটপাড়া হাসপাতালে। জগদ্দল স্টেশনের কাছে ট্রেন থেকে পড়ে আশঙ্কাজনকভাবে আহত হন এক ব্যক্তি। তবে দুর্ঘটনার চেয়েও বড় আতঙ্ক ছড়াল ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের অমানবিক আচরণকে ঘিরে। অভিযোগ, প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে ভর্তি না রেখে আশঙ্কাজনক অবস্থায় রোগীর দায় ঠেলে দেওয়া হল রেলের ঘাড়ে! ফলে প্রায় চার ঘণ্টা ওই অবস্থায় রোগীকে নিয়েই ঘোরাঘুরি করতে হল সাহায্যে এগিয়ে আসা মানুষদের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রেন জগদ্দল স্টেশনে ঢোকার আগে ট্রেন থেকে হঠাৎ পড়ে যান এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ঘটনাটি দেখে এলাকার এক যুবক তড়িঘড়ি আহতকে ভ্যানে করে নিয়ে যান ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের তরফে জানানো হয়, রোগীর অবস্থা আশঙ্কাজনক, তাই তাকে স্থানান্তর করতে হবে। সেই পরিস্থিতিতে হাসপাতালের কাছে সাহায্য চাওয়া হলেও তা মেলেনি বলেই অভিযোগ উঠছে। বরং স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, যেহেতু দুর্ঘটনাটি রেললাইনে ঘটেছে তাই দায়িত্ব রেল পুলিশের।

অবশেষে উদ্ধারকারীরা আবার ভ্যানে করে আহতকে নিয়ে ফেরেন জগদ্দল স্টেশনে। দীর্ঘক্ষণ সেখানেই পড়ে থাকেন রোগী। পরে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে প্রায় চার ঘণ্টা পরে তাকে পাঠানো হয় কল্যাণী স্টেট জেনারেল হাসপাতালে। বর্তমানে ওই ব্যক্তির অবস্থা সঙ্কটজনক বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন। একজন গুরুতর আহত মানুষকে একবার হাসপাতালে, আবার স্টেশনে ঘুরিয়ে প্রায় চার ঘণ্টা অবহেলায় ফেলে রাখা হল কেন! হাসপাতাল বা রেল পুলিশ, কারও দায়িত্ব নেওয়ার প্রবণতা দেখা গেল না কেন! বর্তমান পরিস্থিতিতে মানবিকতা কি তবে শুধুই মুখের কথা হয়ে দাঁড়িয়েছে? এমন নানা প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

৪ ঘণ্টা ফেলে রাখা হল মুমূর্ষু রোগীকে! রেলের ঘাড়ে দায় চাপিয়ে রোগীর দায়িত্ব নিতে অস্বীকার, ভাটপাড়া হাসপাতালে চরম অমানবিকতার ছবি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom