Last Updated:
ডালখোলা, উত্তর দিনাজপুর, চঞ্চল মোদকঃ স্বাধীনতা দিবসের আগের দিন উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে উদ্ধার বিস্ফোরক বোঝাই ব্যাগ। বৃহস্পতিবার STF-এর একটি দল গোপন সূত্রে খবর পেয়ে বিহারের ছাপরা থেকে শিলিগুড়িগামী একটি বাসে অভিযান চালায়। সেই অভিযানে স্পেশাল টাস্ক ফোর্স উদ্ধার করেছে প্রায় ৫০ কেজি বিস্ফোরক জাতীয় পদার্থ। গ্রেফতার হয়েছে ৪ জন। যাত্রী বোঝাই বাসের মধ্যে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
STF সূত্রে খবর, উদ্ধার হওয়া পদার্থ বিস্ফোরক জাতীয় কিছু হবে বলেই অনুমান করা হচ্ছে। ওই পদার্থ দেখতে সাদা পাউডারের মতো। এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। তবে ওই পদার্থ আসলে কী তা এখনও স্পষ্ট নয়। বাসের মধ্যে অন্যান্য যাত্রীদের মাঝে মিশে বিস্ফোরক নিয়ে যাত্রা করছিল ওই চার ধৃত।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 14, 2025 9:18 PM IST