মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

North Dinajpur News | ১ টাকায় এখনও পাওয়া যায় চপ! সম্ভব করেছেন গীতা, তাঁকে চেনেন তো? – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১২৩ সময় দেখুন
North Dinajpur News | ১ টাকায় এখনও পাওয়া যায় চপ! সম্ভব করেছেন গীতা, তাঁকে চেনেন তো? – News18 Bangla


কালিয়াগঞ্জ: ভোজ্য তেলের দাম আকাশছোঁয়া, রান্নার গ্যাসের দাম দিন দিন বাড়ছে। বাড়ছে অন্যান্য জিনিসপত্রের দামও। তবে এরই মধ্যে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের এক তেলেভাজা বিক্রেতা এখনও পর্যন্ত মাত্র এক টাকায় চপ বিক্রি করছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তেলেভাজার ব্যবসা করে রোজগারের কথা বলছেন সেই সময় কাকতালীয় ভাবে ওই তেলেভাজা বিক্রি করছেন এক মহিলা, নাম গীতা ঘোষ। জ্বালানির আঁচে চোখে জল আমজনতার, তবে অগ্নিমূল্য বাজারেও ১ টাকায় চপ বিক্রি করে তাক লাগিয়ে দিচ্ছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের গীতা।

গীতার চপের দোকান গীতার চপের দোকান

আরও পড়ুন: হাজার-হাজার যাত্রীর জন্য সুংসবাদ! বাড়ল কলকাতা থেকে ২ স্পেশ্যাল ট্রেনের সময়সীমা

বাজারদরের পারদ যতই ঊর্ধ্বমুখী হোক তাঁর দোকানে ষোলো আনা ফেললেই মিলবে আলুর চপ, লঙ্কার চপ, রসুনের চপ। তাঁর এই ব্যবসায়িক কর্মকাণ্ড এলাকার ‘আত্মনির্ভরতা’র পথ দেখাচ্ছে বলেও দাবি এলাকাবাসীর। কালিয়াগঞ্জের শান্তি কলোনির শ্মশানের পাশেই বসেন গীতা দেবী। প্রতিদিন সন্ধ্যা ছটাতেই খুলে যায় তাঁর দোকানের ঝাঁপ। তাঁর তেলেভাজার দোকান বন্ধ হয় কোনও দিন রাত ১১টা, আবার কোনও কোনও দিন রাত বারোটায়।

আরও পড়ুন: হুড়হুড় করে চর্বি ঝরে ওজন কমবে, এই পাতার গুণ ম্যাজিকের মতো! জানুন

গীতা দেবীর দোকান খোলার সঙ্গে সঙ্গে দম ফেলার ফুরসত থাকে না তাঁর। রাত দশটা অবধি দোকানে খরিদ্দারদের আনাগোনা চলতেই থাকে। জানা যায়, গীতা দেবী এই দোকান করে আসছেন গত ৩০ বছর ধরে। বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকম তাঁর দোকানে চপ বানিয়ে ইতিমধ্যে কালিয়াগঞ্জ শহর শুধু নয়, আশপাশের এলাকার মধ্যেও তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তিনি এই কাজ একাই করে আসছেন বছরের পর বছর ধরে।

চপ বিক্রেতা গীতা ঘোষ জানান, এই তেলেভাজার দোকানের উপর নির্ভর করেই তাঁর তিন-তিনটি মেয়ের বিয়ে দিয়েছেন তিনি। গত ২০ বছর আগে তাঁর স্বামী মারা যাওয়ার পর থেকে তাঁকে একাই লড়াই করতে হয়েছে সংসারকে আগলে রাখার জন্য। তারপর একে একে তিন মেয়ের বিয়ে দিয়েছেন তিনি। এখন তিনি একাই চপ বানিয়ে বিক্রি করে উপার্জন করেন তা দিয়ে কোনও রকমে তাঁর সংসার চলে যায় মাত্র।

পিয়া গুপ্তা

Published by:Raima Chakraborty

First published:

Tags: Chop, North Dinajpur News



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর