মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

North Dinajpur News: মোবাইল ফোন হারিয়ে গেছে? কী করলে হারানো মোবাইল পাওয়া সম্ভব জানেন?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ সময় দেখুন


Last Updated:

North Dinajpur News: মোবাইল হারিয়ে গেলে সেই মোবাইল ফোন অবশ্যই পাওয়া সম্ভব। এর জন্য  মোবাইল হারিয়ে গেলে অবশ্যই নিকটস্থ থানায় গিয়ে সাধারণ ডায়েরি করতে হবে। 

X

মোবাইল

মোবাইল ফোন 

উত্তর দিনাজপুর: মোবাইল ফোন হারিয়ে গেছে? কিভাবে রাখবেন সুরক্ষিত আপনার ফোন? হারিয়ে যাওয়া মোবাইল আদৌ কি উদ্ধার করা সম্ভব? ডিজিটাল প্রযুক্তির যুগে এখন বাড়ি বসে আমরা মোবাইল মারফত ইলেকট্রিক বিল, ট্যাক্স জমা দেওয়া থেকে শপিং সমস্ত কিছুই মোবাইলের পেমেন্ট অ্যাপগুলোর মাধ্যমে দিয়ে থাকি। কিন্তু একবার ভেবে দেখেছেন আপনার মোবাইল ফোনটি চুরি হয়ে গেলে এইসব পেমেন্ট সংক্রান্ত তথ্য এ ছাড়া আপনার প্রাইভেসিও নষ্ট হয়।

তাই ফোন হারিয়ে গেলে কিংবা চুরি হয়ে গেলে ফিরে পাওয়ার আগে অবশ্যই ফোনটিতে প্রথমেই সিম লক করে দেওয়া উচিত। এর জন্য মোবাইল ফোন হারিয়ে গেলে প্রথমেই আপনার অপারেটর সার্ভিস এ ফোন করে সিম লক করে দিতে হবে। চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোনটি কখনো অপরাধমূলক কাজে ব্যবহৃত হতে পারে। এছাড়া মোবাইলে সব সময় পাসওয়ার্ড দিয়ে রাখুন যাতে আপনার ফোন অন্য কারো হাতে গেলে সে ব্যবহার করতে না পারে।

আরও পড়ুনঃ IND vs AUS: বারবার একই ভুল! আর কবে নিজেকে শোধরাবেন বিরাট কোহলি?

মোবাইল হারিয়ে গেলে সেই মোবাইল ফোন অবশ্যই পাওয়া সম্ভব। এর জন্য মোবাইল হারিয়ে গেলে অবশ্যই নিকটস্থ থানায় গিয়ে সাধারণ ডায়েরি করতে হবে।  ফোনের আই এম আই নম্বর, ফোনে ব্যবহৃত সিমের নম্বর প্রভৃতি উল্লেখ করতে হবে। এছাড়া ফোন ক্রয়ের রশিদ, সিম রেজিস্ট্রেশনের ডকুমেন্ট ইত্যাদির কপি দিতে হবে। এরপর ডিউটিরত অফিসার আবেদনকারী কে একটি জিডি নম্বর প্রদান করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনি মোবাইলটির আইএমআই নম্বর দিয়ে ট্যাগ করে সেটটি উদ্ধার করার চেষ্টা করবেন। পরবর্তী সময়ে মোবাইল ফোনটি খুজে পাওয়া গেলে ওসির মাধ্যমে আবেদনকারী তা ফেরত পাবেন। এই সেবা পুলিশের সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে থাকেন গ্রাহকরা।

পিয়া গুপ্তা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর