04
তবে কোনভাবে কোনরকম স্পন্সর পেলে, ফ্রাইড রাইস চিলি চিকেন থেকে শুরু করে বিরিয়ানিও মেলে মাত্র এক টাকায়। এই উদ্যোগ নেওয়ার কারণ হিসাবে সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, হাসপাতালে অনেক দুর দুরান্ত থেকে রোগীরা আসেন চিকিৎসা করাতে। অনেকে চিকিৎসা করাতে এসে দিনের পর দিনে না খেয়েই কাটাতে হয়, তাদের জন্যই এই পরিকল্পনা। একজন মানুষও যেন অভুক্ত না থাকে তার জন্যই এই ব্যবস্থা। যারা এখানে নিয়মিত খাওয়ার খান, তারা জানালেন খাবারের মান খুবই ভালো। ভাত লাগলেও অতিরিক্ত ভাত দেওয়া হয়। তবে তার জন্য কোন অতিরিক্ত পয়াসা দিতে হয়না