#নয়াদিল্লি: ভারতে এসেছে ওয়ানপ্লাসের নতুন ফোন। কিন্তু সব থেকে মজার কথা হল, কোম্পানির তরফে এখনও OnePlus Nord N20 SE ফোনের অফিসিয়ালি কোনও লঞ্চ করা হয়নি।
কোম্পানির তরফে OnePlus Nord N20 SE ফোন অফিসিয়ালি এখনও লঞ্চ না করা হলেও, জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট এবং অ্যামাজনে বিক্রি করা হচ্ছে এই ফোন। জনপ্রিয় এই ই-কমার্স প্ল্যাটফর্মে OnePlus Nord N20 SE ফোনটি পাওয়া যাচ্ছে ১৫,০০০ টাকার কমে।
আরও পড়ুন- বদলে দেবে মোবাইলের দুনিয়া! দেখে নিন স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের খুঁটিনাটি
এই ফোনে ব্যবহার করা হয়েছে বড় ডিসপ্লে, শক্তিশালী ক্যামেরা এবং ব্যাটারি। জানা গিয়েছে যে OnePlus Nord N20 SE ফোনে ব্যবহার করা হয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।
জানা গিয়েছে , OnePlus Nord N20 SE ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫৬ ইঞ্চির স্ক্রিন। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনের উপর পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ব্যাঙ্ক অফার।
এর মধ্যে রয়েছে ফেডারেল ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ১,৫০০ টাকা পর্যন্ত ছাড়, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ১,২৫০ টাকার ছাড় এবং ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে ৫% ক্যাশব্যাক। এই কার্ডের ইউজাররা ইএমআইয়ের মাধ্যমে প্রতি মাসে ৯২৯ টাকা দিয়ে এই ফোন কিনতে পারবেন।
এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনের সামনে ব্যবহার করা হয়েছে ওয়াটার ড্রপ স্টাইল নচ।
এই ফোন পাওয়া যাচ্ছে ব্লু ওয়েসিস এবং সেলেসিয়াল ব্ল্যাক কালার অপশনে। এই ফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম বেসড অক্সিজেন ওএস ১২।
আরও পড়ুন- স্মার্টফোনে কার্সার! ফোন সাজান মনের মতো করে, শিখে নিন গোপন কায়দা!
এই ফোনের স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রো এসডি কার্ডের স্লট ব্যবহার করা হয়েছে। ফটো এবং ভিডিও তোলার জন্য এই ফোনের পেছনে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।
ফ্লিপকার্টের লিস্টিং অনুযায়ী এই ফোনে ব্যবহার করা হয়েছে ৩৩ ডাব্লু সুপারভুক চার্জিং সাপোর্ট। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৫,০০০ এমএএইচের ব্যাটারি।
কোম্পানির তরফে জানানো হয়েছে যে ৩৪ মিনিট চার্জ দিলে এই ফোনের ৫০ শতাংশ ব্যাটারি চার্জ হয়ে যায়। এই ফোনে দেওয়া হয়েছে একটি সুপার পাওয়ার সেভিং মোড। এর ফলে এই ফোনে মাত্র ৫ শতাংশ ব্যাটারিতে ৯০ মিনিট টকটাইম অথবা ৫৩ মিনিট টেক্সট টাইম পাওয়া যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 5G smartphones, OnePlus