রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

Operation Sindoor: সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রচার, অভিষেক-সহ ‘অপারেশন সিঁদুর’ প্রতিনিধি দল পৌঁছল টোকিও First Two Operation Sindoor Multi Party Teams Reach UAE Tokyo In Global Outreach Against Terror

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১২৮ সময় দেখুন


Last Updated:

Operation Sindoor: ‘অপারেশন সিঁদুর’-এর গুরুত্ব বোঝাতে ও বিশ্বদরবারে পাকিস্তানের স্বমূর্তি ফাঁস করতে বিদেশ সফরে কেন্দ্রের সর্বদল প্রতিনিধিরা। বাংলা থেকে এই দলে রয়েছেন তৃণমূলের হয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবারই জাপানের রাজধানী টোকিওতে পৌঁছয় এই বিশেষ প্রতিনিধি দল।

'অপারেশন সিঁদুর' প্রতিনিধি দল 'অপারেশন সিঁদুর' প্রতিনিধি দল
‘অপারেশন সিঁদুর’ প্রতিনিধি দল

নয়াদিল্লি: ‘অপারেশন সিঁদুর’-এর গুরুত্ব বোঝাতে ও বিশ্বদরবারে পাকিস্তানের স্বমূর্তি ফাঁস করতে বিদেশ সফরে কেন্দ্রের সর্বদল প্রতিনিধিরা। বাংলা থেকে এই দলে রয়েছেন তৃণমূলের হয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবারই জাপানের রাজধানী টোকিওতে পৌঁছয় এই বিশেষ প্রতিনিধি দল।

স্থানীয় সময়, বৃহস্পতিবার সকালে টোকিওর ভারতীয় দূতাবাসে পৌঁছয় বিশেষ কেন্দ্রীয় প্রতিনিধি দল। এদিন সকালে জাপানের ভারিতীয় অ্যাম্বাসেডর সিবি জর্জের সঙ্গে বৈঠকে বসলেন তাঁরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই বিশেষ প্রতিনিধি দলে রয়েছেন বিজেপি সাংসদ ব্রিজ লাল, সিপিআই (এম) সাংসদ জন ব্রিটাস, বিজেপি সাংসদ অপরাজিতা ষড়ঙ্গী, বিজেপি সাংসদ হেমাঙ্গ জোশী, বিজেপি সাংসদ প্রদান বড়ুয়া, সলমান খুরশিদ এবং প্রাক্তন রাষ্ট্রদূত মোহন কুমার।

সূত্রের খবর, জনতা দলের সাংসদ সঞ্জয় ঝায়ের নেতৃত্বে জাপানে গিয়েছে এই দল। আজ, ২২ মে জাপানে বৈঠক সেরে ২৪ মে দক্ষিণ কোরিয়া পৌঁছবে প্রতিনিধি দলটি। সেখান থেকে ২৭ মে সিঙ্গাপুর, ২৮ মে ইন্দোনেশিয়া ও ৩১ মে মালয়েশিয়া হয়ে দিল্লি ফিরবেন প্রতিনিধি দলের সদস্যরা।

বিজেপি সাংসদ অপরাজিতা সারঙ্গি টোকিওতে বলেন, “নয়জন সাংসদ নিয়ে একটি প্রতিনিধিদল জাপানে এসেছে। আমরা সবেমাত্র জাপান সফর শুরু করেছি। আমরা প্রথমেই ভারতীয় দূতাবাসে গিয়েছিলাম। প্রেসিডেন্ট এবং তাঁর দলের সঙ্গে আমাদের খুব ভাল আলোচনা হয়েছে। আমরা পহেলগাঁও হামলার বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে অনেক কিছু বুঝতে চেয়েছি।”

উল্লেখ্য, বিশ্বমঞ্চে পহেলগাঁও জঙ্গিহানা পরবর্তী ভারত-পাক সংঘাতের পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করতেই বিদেশ সফরের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রাক্তন মন্ত্রী এবং কূটনীতিক-সহ ৫৯ জন সাংসদ নিয়ে মোট ৭ টি প্রতিনিধি দল তৈরি করা হয়েছে।

মোট ৩৩ দেশে যাবে এই কেন্দ্রীয় প্রতিনিধি দল। ২১ মে থেকে শুরু হয়েছে বিভিন্ন দলের এই যাত্রা, চলবে আগামী ৫ জুন পর্যন্ত। যখন জাপানে রয়েছেন অভিষেকরা তখন, শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বে একটি দল রওনা দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে। এই দলে রয়েছেন বিজেডি সাংসদ সম্বিত পাত্র,এসএস আলুওয়ালিয়া,বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ,বিজেপি সাংসদ অতুল গর্গ, আইইউএমএল সাংসদ ইটি মহম্মদ বশির এবং রাষ্ট্রদূত সুজন চিনয়।

বাংলা খবর/ খবর/দেশ/

সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রচার, অভিষেক-সহ ‘অপারেশন সিঁদুর’ প্রতিনিধি দল পৌঁছল টোকিও



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর