মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Orange Cultivation : নিজের বাড়িতে কমলা লেবু ফলিয়ে সাড়া ফেলে দিলেন পুরুলিয়ার গৃহবধূ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ সময় দেখুন


Last Updated:

Orange Cultivation: নিজের বাড়িতে ফলিয়েছেন সারি সারি কমলা লেবু। কোথাও সবুজ তো কোথাও হলদে গোল আকৃতির কমলালেবু।

X

কমলা

কমলা লেবু ফলন পুরুলিয়ায়

পুরুলিয়া : দার্জিলিং বা নাগপুর নয় জঙ্গলমহল পুরুলিয়াতে ফলছে কমলালেবু। রুক্ষ লালমাটি জেলা পুরুলিয়া। আর এই জেলাতে কমলালেবু চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন পুরুলিয়ার গৃহবধূ অর্চনা রায়। পুরুলিয়ার মানবাজারের ইন্দোকুড়ি চড়কির বাসিন্দা অর্চনা রায়। পেশায় তিনি একজন ফিজিওথেরাপিস্ট। গাছ লাগানো তার নেশা। আর এই নেশাতেই তিনি নিজের বাড়িতে ফলিয়েছেন সারি সারি কমলা লেবু। কোথাও সবুজ তো কোথাও হলদে গোল আকৃতির কমলালেবু।

ঝলমল করছে গোটা গাছ। আর সেই কমলালেবু দেখতে তার বাড়িতে হাজির উদ্যান পালন দফতরের আধিকারিক। এ বিষয়ে ওই গৃহবধূ অর্চনা রায় বলেন , তিনি পেশায় ফিজিওথেরাপিস্ট তাই সপ্তাহে তিন দিন মানবাজারের একটি মেডিকেলে চেম্বার করেন তিনি। এছাড়াও বিভিন্ন জায়গায় রোগী সামলান। গাছ লাগানো সম্পূর্ণই তার নেশা।

আরও পড়ুন: এই শিল্পের জন্য হাল ফিরেছে গোটা গ্রামের, জানেন কী সেই শিল্প? 

আর এইনেশার বসেই তিনি কমলালেবু গাছ লাগিয়ে তার পরিচর্যা করে কমলালেবু ফলিয়েছেন। কোনও সরকারি প্রশিক্ষণ তিনি নেননি। এই গাছ তার বাবার হাতে লাগানো। সেটা কি পরিচর্যা করে তিনি এত ভালো ফলন পেয়েছেন।এ বিষয়ে উদ্যান পালন দফতরের আধিকারিক অসীম মিশ্র বলেন , পুরুলিয়ার আবহাওয়া ও জলবায়ু কমলালেবু ফলনের জন্য উপযোগী নয়। ‌ সেই কারণে উদ্যান পালন দফতর থেকে কমলালেবুর চারা প্রদান করা হয় না। অনেকেই শখে এই চাষ করে থাকেন।

আরও পড়ুন: হঠা‍ৎ টাকার দরকারে FD ভাঙবেন না কি FD-র বিপরীতে লোন নেবেন? কোনটা লাভজনক?

এই জেলায় বিকল্প চাষ খুব একটা হয় না। কারণ এই জেলায় আবহাওয়া অনেকটাই অন্যরকম। আর সেখানেই কমলালেবু ফলিয়ে রীতিমতসাড়া ফেলে দিয়েছেন পুরুলিয়ার গৃহবধূ অর্চনা রায়। তার এই সাফল্যে খুশি পরিবারের সদস্য ও গ্রামবাসীরা।

শর্মিষ্ঠা ব্যানার্জি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর