মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Pahalgam Terror Attack Update: ‘পাকিস্তানকে দু ভাগ করেছিলেন ইন্দিরা, আপনিও…’, মোদিকে কী আর্জি জানালেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১২১ সময় দেখুন


Last Updated:

পহলগাঁও হামলার প্রতিবাদে এবং নিহতদের শ্রদ্ধা জানাতে শুক্রবার হায়দরাবাদে একটি মোমবাতি মিছিলে যোগ দেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি৷

মোদির কাছে কী আর্জি তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর? মোদির কাছে কী আর্জি তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর?
মোদির কাছে কী আর্জি তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর?

হায়দরাবাদ: পহলগাঁওয়ে জঙ্গি হামলার পর প্রত্যাশিত ভাবেই কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস সহ সব বিরোধী দল৷ সর্বদলীয় বৈঠক করে সরকারের পক্ষ থেকেও বিরোধী শিবিরকে পরিস্থিতি সম্পর্কে খুঁটিনাটি তথ্য দেওয়া হয়েছে৷

ইতিমধ্যেই হামলাকারীদের উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এবার কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর মোদির কাছে পাক অধিকৃত কাশ্মীরের দখল নিয়ে নেওয়ার আর্জি জানালেন৷ পাক অধিকৃত কাশ্মীরকে যাতে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়৷

আরও পড়ুন: পর্যটক নয়, পহেলগাঁওয়ে মৃতরা ভারতীয় গুপ্তচর! নারকীয় হত্যাকাণ্ডের পর সাফাই দিল টিএফআর

পহলগাঁও হামলার প্রতিবাদে এবং নিহতদের শ্রদ্ধা জানাতে শুক্রবার হায়দরাবাদে একটি মোমবাতি মিছিলে যোগ দেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি৷ সেই মিছিল থেকেই তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কথা উল্লেখ করেন৷ রেভান্থ রেড্ডি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সাহসী জনেতৃত্ব দেওয়ার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে মা দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন আর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী৷

রেভান্থ রেড্ডি প্রধানমন্ত্রী মোদির উদ্দেশে বলেন, ‘ইন্দিরা গান্ধি সাহসী পদক্ষেপ করে বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করেছিলেন৷ আপনি মা দুর্গাকে স্মরণ করুন৷ কড়া পদক্ষেপ করুন৷ তাতে পাকিস্তানকে আক্রমণ করতে হোক অথবা অন্য কিছু৷ পাকিস্তানের বিরুদ্ধে এখন পদক্ষেপ করতেই হবে৷ এখন আপোস করার সময় নয়৷ উপযুক্ত জবাব দেওয়া উচিত৷ আমরা সবাই আপনার পিছনে আছি৷ ১৪০ কোটি ভারতীয় আপনার সঙ্গে রয়েছে৷’

রেভান্থ রেড্ডি আরও বলেন, ‘পাকিস্তানকে দু টুকরো করে ফেলুন৷ পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের সঙ্গে মিশিয়ে দিন৷ আমরা সবাই আপনার পাশে আছি৷ আপনি নিজে মা দুর্গার ভক্ত৷ ইন্দিরা গান্ধির কথা মনে করুন৷’

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখন ঐক্যবদ্ধ থাকার সময়, রাজনীতি করার নয়৷ তাই তাঁর সরকারের পূর্ণ সমর্থন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রয়েছে৷

বাংলা খবর/ খবর/দেশ/

Pahalgam Terror Attack Update: ‘পাকিস্তানকে দু ভাগ করেছিলেন ইন্দিরা, আপনিও…’, মোদিকে কী আর্জি জানালেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী?

Next Article

Pahalgam Terrorist Attack: ‘কাশ্মীর নিয়ে ঠিক বলেছিলেন জিন্নাহ..,’ কোন পুরনো কথা তুললেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ? ভারতকে প্রচ্ছন্ন উস্কানি!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর