বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

Pakistan Army: ‘গলা কেটে দেব!,’ হাতের ভঙ্গিতে ভারতীয়দের হুমকি দিচ্ছে পাক সেনা অফিসার! লন্ডনের ভিডিও ঘিরে তুমুল বিতর্ক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ সময় দেখুন


ওই ভিডিয়োয় দেখা দিয়েছে, পহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদে লন্ডনের পাক হাইকমিশনের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার প্রবাসী ভারতীয়রা৷ ভিডিওটি শুক্রবারের বলে অসমর্থিত সূত্রের খবর৷ দেখা যাচ্ছে, সেই বিক্ষোভরত ভারতীয়দের লক্ষ্য করে প্রকাশ্যে ‘গলা কেটে দেওয়ার’ ভঙ্গি করছেন এক ব্যক্তি৷ তার হাতে অভিনন্দন বর্তমানের ছবি৷ পুলওয়ামা হামলার পরে পাক সেনার হাতে বন্দি হয়েছিলেন যে বায়ুসেনা অফিসার৷

আরও পড়ুন :‘আমরা পহেলগাঁওয়ে হামলা চালাইনি..,’ ১৮০ ডিগ্রি ঘুরে দায় অস্বীকার করল লস্কর-এ-তৈবার TRF! তাহলে পিছনে কে?

পরে জানা গিয়েছে, ভিডিয়োয় ভারতীয়দের উদ্দেশ্যে যে ব্যক্তি ‘গলা কেটে দেওয়ার’ ইঙ্গিত দিয়েছেন, তিনি কর্নেল তৈমুর রাহত৷ লন্ডনে পাক হাইকমিশনের উপদেষ্টা৷ বর্তমানে তিনি সে দেশেই থাকেন৷

শুক্রবার পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিবাদে ৫০০ জনেরও বেশি ব্রিটিশ হিন্দু পাকিস্তান দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন এদিন। তাঁরা সেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্লোগান দেন এবং এই ধরনের হামলার জন্য দায়ী সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে সমর্থন ও আশ্রয় দেওয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান তুলতে থাকেন। ভারতীয় পতাকা, ব্যানার এবং প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীরা নিরপরাধ মানুষগুলোর হত্যায় গভীর শোক প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার দাবি জানান।

আরও পড়ুন: পার পাবে না কেউ! ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ৩ জঙ্গির বাড়ি, কুলগাম থেকেও গ্রেফতার দুই সন্দেহভাজন, অ্যাকশন জারি

কিন্তু, সেই সময় পাক হাইকমিশনের ভিতরে জোরে জোরে গান চলছিল৷ বিক্ষোভকারীরা পাকিস্তান হাইমকমিশনের তীব্র নিন্দা করে বলেন, ‘‘মানুষ যখন শোকে স্তব্ধ তখন তারা জোরে উদযাপনের গান বাজাচ্ছে৷ এটা অসংবেদনশীল। এটা আমাদের ক্ষততে আরও বেশি করে অবমাননার আঘাত হেনেছে। গোটা বিশ্ব যখন ঘটনায শোকপ্রকাশ করেছে, তখন পাকিস্তান হাই কমিশনের এই আচরণ তাদের সহানুভূতি এবং মানবিক শিষ্টাচারের অভাবকেই স্পষ্ট করছে। তাদের এই অসংবেদনশীল আচরণকে ধিক্কার জানাই।’’

এক বিবৃতিতে, আয়োজকরা বলেন, “আজকের প্রতিবাদ ছিল ন্যায়বিচার এবং জবাবদিহি দেওয়ার দাবিতে করা প্রতিবাদ। তবে, বিরক্তিকর ঘটবনা এই যে, এমন পরিস্থিতিতে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা জোরে জোরে গান বাজাচ্ছিলেন৷”

লন্ডনে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হওয়া ভারতীয় প্রবাসীদের একজন সদস্য সংবাদসংস্থা এএনআইকে বলেন, “ওরা (পাকিস্তান) একটা জঙ্গি কারখানা গড়ে তুলেছে, এবং যার জন্য পহেলগাঁওয়ে আমাদের ২৬ জন লোককে মরতে হল। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হয়েছি।”

বাংলা খবর/ খবর/দেশ/

Pakistan Army: ‘গলা কেটে দেব!,’ হাতের ভঙ্গিতে ভারতীয়দের হুমকি দিচ্ছে পাক সেনা অফিসার! লন্ডনের ভিডিও ঘিরে তুমুল বিতর্ক



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর