সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে, ২০২৪-এর জানুয়ারি থেকে এখন পর্যন্ত সৌদি আরব, ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে মোট ৫,৪০২ জন পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ২০২৪ সালে ফেরত পাঠানো হয় ৪,৮৫০ জনকে এবং চলতি বছরে এখন পর্যন্ত ৫৫২ জনকে। যদিও পিপিপির সংসদ সদস্য বিগত তিন বছরের পরিসংখ্যান চেয়েছিলেন, মন্ত্রী শুধু ২০২৪ সালের জানুয়ারি থেকে তথ্য উপস্থাপন করেছেন।