মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Pakistan Spy: বলেছিল মাকে নিয়ে থাকবে, মাসে ভাড়াও দিত ৭হাজার টাকা, কে জানত ঘরেই মধ্যেই লুকিয়ে পাক গুপ্তচর! পুলিশ আসতেই টনক নড়ল| pakistan spy stays as tenant gave monthly seven thousand rent police tracks him local people surprised

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১২৬ সময় দেখুন


Last Updated:

এলাকার বাসিন্দাদের সঙ্গে দূরের কথা, পাশের ঘরের লোকের সঙ্গেও তারা মিশত না সে ভাবে। তারা যে পাক চর তা ভেবে ওঠা যাচ্ছে না।

তাঁর বাড়িতেই ছিল পাক গুপ্তচর! শুনেই অবাক বাড়ির মালিকতাঁর বাড়িতেই ছিল পাক গুপ্তচর! শুনেই অবাক বাড়ির মালিক
তাঁর বাড়িতেই ছিল পাক গুপ্তচর! শুনেই অবাক বাড়ির মালিক

পূর্ব বর্ধমানে: তাঁর বাড়িতেই ছিল পাক গুপ্তচর! শুনেই অবাক বাড়ির মালিক। ২০২০ সালে নিজেকে ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক পরিচয় দিয়ে পূর্ব বর্ধমানের মেমারির দিঘির পাড় এলাকায় বাড়ি ভাড়া নিয়েছিল রাকেশ গুপ্তা। মাকে নিয়ে থাকার কথা বলে মাসিক সাত হাজার টাকায় ভাড়া নেয় সে। এরপর মুকেশ রজক সহ আরও অনেকেই সেই ঘরে থাকতে শুরু করে। সেই রাকেশ গুপ্তা, মুকেশ রজককে পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করেছে বেঙ্গল সএসটিএফ। ধৃতদের হেফাজতে নিয় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তদন্তকারী অফিসারা। এই ঘটনায় রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাড়ির মালিক দিলীপ সিকদার থাকেন মেমারির  দেশবন্ধুপল্লী এলাকায়। তিনি বলেন, “আমি কোনও দিনই যেতাম না। গিটার বাজিয়ে প্রার্থনা করত বলে শুনেছি। অনলাইনে ভাড়া পেয়ে যেতাম।  কিন্তু তলে তলে যে তারা এইসব কাজ করছে বুঝতে পারিনি। আমি জানতাম, মা ও ছেলে থাকে। তবে এলাকার বাসিন্দারা বলছেন, ছ সাতজন থাকতো। এছাড়াও আসতো অচেনা অনেকেই।”

মেমারির দিঘির পাড় এলাকায় দিলীপবাবুর  একটি তিনতলা বাড়ি। তারই দু তলায় সিঁড়ি দিয়ে ওঠার মুখের ঘরেই থাকত পাকচর সন্দেহে ধৃত রাকেশ গুপ্তা ও মুকেশ রজক। মুকেশের বাড়ি পানাগড়ে। রাকেশের বাড়ি কলকাতার প্রিয়নাথ মল্লিক লেনে। স্থানীয় বাসিন্দারা বলছেন,পাঁচ বছরেরও বেশি সময় ধরে এই ঘরে থাকতো তারা। তবু এলাকার বাসিন্দাদের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলতো। ছোট্ট ঘরে থাকতো সাত আট জনও। বাইরে থেকে আসতো অনেকেই। কখনও কখনও  ল্যাপটপ নিয়ে বেরিয়েও যেত তারা।

এলাকার বাসিন্দাদের সঙ্গে দূরের কথা, পাশের ঘরের লোকের সঙ্গেও তারা মিশত না সেভাবে। তারা যে পাক চর তা ভেবে ওঠা যাচ্ছে না। স্থানীয়রা বলছেন, পুলিশ প্রশাসনের আরও সক্রিয় হওয়া প্রয়োজন। সেইসঙ্গে বাড়ির মালিকদেরও উচিত ভাড়াটেরা কোন কাজের সঙ্গে যুক্ত সে ব্যাপারে সতর্ক থাকা। নচেত এই ধরণের ঘটনা বাড়তেই থাকবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Pakistan Spy: বলেছিল মাকে নিয়ে থাকবে, মাসে ভাড়াও দিত ৭হাজার টাকা, কে জানত ঘরেই মধ্যেই লুকিয়ে পাক গুপ্তচর! পুলিশ আসতেই টনক নড়ল



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর