মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Pakistan Terrorist Attack | পাকিস্তানে ফের জঙ্গি হামলা! যাত্রীবাহী গাড়ি লক্ষ্য করে গুলিবৃষ্টি, নিহত অন্তত ৪০, জখম ২০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৩০ সময় দেখুন


Last Updated:

Pakistan Terrorist Attack: ফের জঙ্গি হামলা পাকিস্তান। হামলা ঘটনাটি হয়েছে ওচুট কালিতে। গাড়িটি পারাচিনার থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত অন্তত ৪০ জন, এই সংখ্য়া বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

ইসলামাবাদঃ ফের জঙ্গি হামলা পাকিস্তান। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হামলার ঘটনাটি ঘটেছে ওচুট কালিতে। যাত্রীবোঝাই গাড়িটি পারাচিনার থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী, জঙ্গি হামলায় এখনও পর্যন্ত নিহত অন্তত ৪০ জন, এই সংখ্য়া বাড়তে পারে বলে আশঙ্কা। জখম এখনও পর্যন্ত ২০, তাদের মধ্যে বেশ কয়েকজন মহিলা এবং শিশু রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে খবর, সাম্প্রতিককালে এটাই সবচেয়ে বড় হামলা। আহতদের ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিতসার জন্য। হামলার ঘটনার নিন্দা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুনঃ বদলাচ্ছে আবহাওয়া, আগামী ২৪ ঘণ্টায় কোন জেলায় কেমন আবহাওয়া? আলিপুরের আপডেট

জানা গিয়েছে, খাইবার পাখতুনখোয়া এলাকার কুরাম আদিবাসী অধ্যুষিত এলাকা। বৃহস্পতিবার এলাকার বাসিন্দারা পেশোয়ার পরচিনার এলাকায় যাচ্ছিলেন। দুটি যাত্রীবাহী গাড়িকে টার্গেট করে জঙ্গিরা। চলে এক নাগাড়ে গুলিবৃষ্টি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, অন্তত ১০ জন হামলাকারী ছিল, তাঁদের মধ্যে ছিলেন মহিলারাও। তবে এই হামলা কারা ঘটাল, তা এখনও পর্যন্ত জানা যায়নি। কারণ, কোনও জঙ্গিগোষ্ঠী এখনও ঘটনার দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, বুধবারই বান্নু জেলার মালিখেল এলাকায় পাক সেনার এক চেকপয়েন্টে ধাক্কা মেরেছিল একটি বিস্ফোরক বোঝাই গাড়ি। সেই আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়। ৯ নভেম্বর কোয়েটার এক রেলস্টেশন বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ২৫ জন, তার মধ্যে ১৪ জন ছিলেন পাকিস্তানি সেনা।

বাংলা খবর/ খবর/বিদেশ/

Pakistan Terrorist Attack: পাকিস্তানে ফের জঙ্গি হামলা! যাত্রীবাহী গাড়ি লক্ষ্য করে গুলিবৃষ্টি, নিহত অন্তত ৪০, জখম ২০



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর