মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Pakistanis Leave India: সময় বেঁধে দিয়েছিল কেন্দ্র, চার দিনে ভারত ছাড়লেন কত জন পাকিস্তানি?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১২১ সময় দেখুন


Last Updated:

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা৷ মৃতদের মধ্যে অধিকাংশই ছিলেন পর্যটক৷

ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরছেন পাকিস্তানিরা৷ ছবি- পিটিআইওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরছেন পাকিস্তানিরা৷ ছবি- পিটিআই
ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরছেন পাকিস্তানিরা৷ ছবি- পিটিআই

ওয়াঘা: ভারতের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই ওয়াঘা সীমান্ত দিয়ে চার দিনে দেশে ফিরলেন ৫৩৭ জন পাকিস্তানি নাগরিক৷ তাঁদের মধ্যে ৯ জন পাক কূটনীতিক এবং আধিকারিকরাও রয়েছেন৷

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা৷ মৃতদের মধ্যে অধিকাংশই ছিলেন পর্যটক৷ এই ঘটনার পরই কেন্দ্রীয় সরকার গত ২৪ এপ্রিল জানায়, ২৯ এপ্রিলের মধ্যে ভারতে থাকা সমস্ত পাকিস্তানিকে ফিরে যেতে হবে৷ স্বল্প মেয়াদে দেওয়া ভিসার ১২টি ক্যাটাগরির জন্য এই নির্দেশিকা জারি করা হয়৷

একই ভাবে গত চার দিনে পাকিস্তান থেকেও ৮৫০ জন ভারতীয় সীমান্ত পেরিয়ে দেশে ফিরে এসেছেন৷ তাঁদের মধ্যে রয়েছেন ১৪ জন কূটনীতিক৷

আরও পড়ুন: ‘অতিথিদের রক্ষা করতে ব্যর্থ হয়েছি!’ পহেলগাঁও কাণ্ডকে ঢাল করে রাজ্যের তকমা ফেরত চান না ওমর

সরকারি সূত্রের খবর, গতকাল, রবিবার ওয়াঘা সীমান্ত দিয়ে ২৩৭ জন পাকিস্তানি নাগরিক দেশে ফিরে গিয়েছেন৷ তার আগের দিন ২৬ এপ্রিল ফেরেন ৮১ জন, ২৫ এপ্রিল ফিরে যান ১৯১ জন, ২৪ এপ্রিল ফেরেন ২৮ জন৷

আটারি বর্ডারের প্রোটোকল অফিসার অরুণ মহল সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ২৪ থেকে ২৭ এপ্রিলের মধ্যে মোট ৫৩৭ জন পাকিস্তানি দেশে ফিরেছেন৷

তবে এর বাইরেও বিমানে করে বেশ কিছু পাকিস্তানি ভারত ছেড়েছেন৷ পাকিস্তানের সঙ্গে ভারতের সরাসরি বিমান যোগাযোগ না থাকায় ওই পাকিস্তানিরা অন্য কোনও দেশের উদ্দেশে উড়ে গিয়েছেন বলে মনে করা হচ্ছে৷ যে পাকিস্তানিদের কাছে সার্ক ভিসা রয়েছে, তাঁদের ২৬ এপ্রিলের মধ্যে ভারত ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছিল৷ মেডিক্যাল ভিসার ক্ষেত্রে এই সময়সীমা ২৯ এপ্রিল পর্যন্ত৷

বাংলা খবর/ খবর/দেশ/

Pakistanis Leave India: সময় বেঁধে দিয়েছিল কেন্দ্র, চার দিনে ভারত ছাড়লেন কত জন পাকিস্তানি?

Next Article

Omar Abdullah on Pahalgam Attack: ‘অতিথিদের রক্ষা করতে ব্যর্থ হয়েছি!’ পহেলগাঁও কাণ্ডকে ঢাল করে রাজ্যের তকমা ফেরত চান না ওমর



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর