মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Panchayat Election 2023 | রাত পোহালেই পঞ্চায়েতের ফলাফল, TMC-BJP-CPIM প্রতীকের মিষ্টিতে সেজেছে দোকান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১১১ সময় দেখুন
Panchayat Election 2023 | রাত পোহালেই পঞ্চায়েতের ফলাফল, TMC-BJP-CPIM প্রতীকের মিষ্টিতে সেজেছে দোকান


অশোকনগর: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ পর্ব বোম-গুলি মৃত্যুর মধ্যে দিয়ে শেষ হলেও, বাকি পঞ্চায়েত নির্বাচনের ফলঘোষণা। রাত পোহালেই শুরু হবে ভোট গণনার কাজ। ইতিমধ্যেই কাউন্টিং সেন্টার গুলিতে প্রস্তুতি তুঙ্গে। তবে এরই মাঝে পঞ্চায়েত ভোটের বাজার মাতাতে এ বারে হাজির প্রতীক সন্দেশ।

পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা হওয়ার আগেই তাই দোকানে তৈরি হচ্ছে জোর কদমে বিশেষ এই সন্দেশ মিষ্টি। জোড়া ফুল, কাস্তে হাতুড়ি তারা, হাত অথবা পদ্ম এই সন্দেশেই এবার ভোটের ফল ঘোষণা হতে, মাত করবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থকদের। অশোকনগরের একটি অভিজাত মিষ্টান্ন প্রতিষ্ঠান এবছর পঞ্চায়েত ভোটের ফলাফলকে সামনে রেখে এমনই অভিনব মিষ্টি বানিয়েছে।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদ জেলায় ফের ভোটের বলি, বোমার আঘাতে তৃণমূল কর্মীর মৃত্যু

মানুষের আকর্ষণ টানতে পাশাপাশি বিশেষ দিনগুলিতে নতুন নতুন মিষ্টান্ন তৈরির চিন্তাভাবনা করেন দোকান মালিক কমল সাহা বলেই জানালেন। আর তাই পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার আগে এই প্রতীক সন্দেশ মিষ্টি বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে। ইতিমধ্যেই শাসক দল তৃণমূলের তরফ থেকে এসেছে ২০০ পিস মিষ্টির অর্ডার। বিজেপির তরফ থেকেও পদ্ম ফুলের প্রতীক চিহ্ন দেওয়া মিষ্টির বেশ কিছু অর্ডার এসছে বলেও জানালেন মিষ্টি ব্যবসায়ী।

পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীদের মধ্যে। আর তারই মাঝে বাজার ধরতে ১৫ টাকার বিশেষ এই ক্ষীর সন্দেশের প্রতীক চিহ্নের মিষ্টি নিয়ে এসেছে অশোকনগরের শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। দুধ দিয়ে ক্ষীর তৈরি করে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয় এই সন্দেশ। পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা হতেই নেতাকর্মীদের মুখে উঠতে প্রস্তুত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক চিহ্নের ক্ষীরের সন্দেশ। আর এই মিষ্টিমুখ যে বাড়তি উন্মাদনা জাগাবে রাজনৈতিক দলগুলির জয়ের উল্লাসে তা বলাই যায়।

Rudra Narayan Roy

Published by:Shubhagata Dey

First published:

Tags: Panchayat Election 2023



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর