#নয়াদিল্লি: জিভে জল আনা বাটার পনির বা পনির টিক্কা খেতে কে না ভালোবাসেন? কিন্তু অনেকেই জানেন না যে সঠিকভাবে পনির খেলে ওজনও কমে যায়। পনিরের তরকারি হোক বা ডালনা, এগুলো রান্না করাও বেশ সহজ। তাই পরের বার থেকে পাতে পনিরের কোনও পদ দেখলে আঁতকে ওঠার কোনও কারণ নেই। বরং চেটেপুটে পনির খেয়েও সহজে ওজন কমানো যাবে।
পনিরে আছে প্রোটিন:
পনির হল একটি প্রোটিন সমৃদ্ধ খাবার। এক কাপ লো ফ্যাট পনিরে ২৮ গ্রাম প্রোটিন থাকে আর ক্যালোরি থাকে মাত্র ১৬৩। উচ্চ প্রোটিনযুক্ত খাবার হজম হতে বেশি সময় লাগে। তাই সেটা অনেকক্ষণ পেট ভর্তি রাখে। পেট ভর্তি থাকলে উল্টোপাল্টা খাবার খাওয়া অনেকটাই কমে যায়। ফলে খিদে কম পায় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।
আরও পড়ুন: তেলতেলে ত্বক নিয়ে চিন্তায় আছেন? জানেন কি গ্রীষ্মকালে কেন এমনটা হয়?
ক্যালোরি কাউন্ট:
১০০ গ্রাম পনিরে আছে ৭২ ক্যালোরি। যদি বেশি তেলমশলা বা অন্যান্য উপাদান ছাড়াই এটা খাওয়া যায় তাহলে এর ক্যালোরি বেশ কমই বলা যেতে পারে। সবচেয়ে ভালো হয় যদি পনির বেক বা গ্রিল করে খাওয়া যায়।
ক্যালসিয়াম সমৃদ্ধ:
শুনলে অবাক হতে হয় যে পনির সারাদিনের ক্যালসিয়ামের প্রয়োজনীয়তার ৩০ শতাংশ পর্যন্ত যোগান দিতে পারে। শরীরের জন্য ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা কতটা সেটা অনেকেই জানেন। হাড় শক্ত করা থেকে শরীরের নানা প্রয়োজনে ক্যালসিয়াম লাগে। বিশেষ করে ৩০ পার করলে মহিলাদের বেশি করে ক্যালসিয়াম প্রয়োজন হয়।
আরও পড়ুন: পয়লা বৈশাখের সাজে লাগুক লাল-সাদার ছোঁয়া! কীভাবে সাজবেন দেখুন
লিনোলেক অ্যাসিড:
ক্যালসিয়াম ও প্রোটিন ছাড়াও পনিরে আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান আছে।একে বলা হয় কনজুগেটেড লিনোলেক অ্যাসিড। এটি থাকে দুগ্ধজাত প্রোডাক্ট ও মাংসে। যেসব তৃণভোজী প্রাণীদের চারটি চেম্বার সমেত পাকস্থলী থাকে তাদের দুধে এই অ্যাসিড পাওয়া যায়। কনজুগেটেড লিনোলেক অ্যাসিড শরীরে জমে থাকা মেদ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।
রান্না করার কৌশল:
পনির সঠিকভাবে রাঁধলে ওজন বাড়ে না। পালং শাক ও পনিরের যুগলবন্দী এখানে উদাহরণ হিসাবে বলা যেতে পারে। আবার বাটার পনিরে ওজন বাড়তে পারে কারণ এতে মাখন ও ক্রিম থাকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Paneer, Weight Loss