রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন Ranabaali: Reviews And Ratings Of Vijay-Rashmika Film Disabled On BookMyShow After Court Order | Telugu Cinema News Under pressure and on the move: India coach flags mental fatigue in camp amid ‘jam-packed’ schedule | Cricket News বঙ্গভঙ্গ দিবসে কর্মসূচি না থাকায় বিএনপির সমালোচনা জেডিপির হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী

Pankhili Sandesh, Til elacher Sandesh– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩৮৯ সময় দেখুন
Pankhili Sandesh, Til elacher Sandesh– News18 Bangla


#কলকাতা: একসময়, বাঙালি হেঁশেলে রাজ করত তাঁরা। দুপুরের খাওয়ার সম্পূর্ণই হত তা তাদের ছাড়া! পানখিলি আর তিল-এলাচের সন্দেশ। এখন ‘জেন ওয়াই’ বাঙালি বাড়িতে মিষ্টি বানানোর কথা ভাবতেই পারেন না! কিন্তু চেষ্টা করেই দেখুন না! বানানো যেমন সহজ, খেতেও তেমনি তওফা! চ্যালেঞ্জ-তারিফ পাবেনই!

পানখিলি সন্দেশ

কী কী চাই

দুধের সর: ২৫০ গ্রাম, ক্ষীর: ২০০ গ্রাম, চিনি: ১০০ গ্রাম, সামান্য জাফরান, কয়েকটা লবঙ্গ, পরিমাণমতো গোলাপজল

রান্না

ক্ষীর, চিনি আর জাফরান একসঙ্গে ঠেসে মেখে নিন। এক টুকরো সর নিয়ে তারমধ্যে এই মিশ্রণের পুর ভরুন। পানের মতো মুড়িয়ে, লবঙ্গ দিয়ে মুখ বন্ধ করে দিন। উপরে ছড়িয়ে দিন গোলাপজল। তবে, এই মিষ্টি একমুখে খেতে হয়।

আরও পড়ুন-গরমে সুপারহিট কাঁচা আম আর মাছের কম্বিনেশন! রইল ২টো রেসিপি

তিল-এলাচের সন্দেশ

কী কী চাই

সাদা তিল: ১০০ গ্রাম, বেসন ২০০ গ্রাম, কাজুবাদাম :১০০ গ্রাম, ছোট এলাচের গুঁড়ো: অর্ধেক চা চামচ, চিনি: ২০০ গ্রাম, ঘি: ২ টেবিল চামচ

রান্না

শুকনো খোলায় সাদা তিল ভেজে রাখুন। কাজুবাদাম ও চিনি আলাদা আলাদা করে গুঁড়ো করে নিন। প্যানে প্রথমে ঘি দিন। তারপর, বেসন দিয়ে ভাজতে থাকুন। বেসন ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে রাখুন। গরম থাকতে থাকতে সাদা তিল, কাজুবাদাম গুঁড়ো, ছোট এলাচের গুঁড়ো আর চিনির গুঁড়ো মেশান। এবার, মিশ্রণ থেকে ছোট ছোট বল তৈরি করে, মাঝখানে চেপে, চ্যাপ্টা সন্দেশের আকারে গড়ে নিন।

আরও পড়ুন-গরমে আদর্শ দই দিয়ে বানানো স্টার্টার! রইল ২টো রেসিপি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর