1/ 5
করোনাকালে অনলাইনে টাকা লেনদেন অনেকটাই বেড়ে গিয়েছে। পাশাপাশি চলছে লকউন। এই সময় বাড়ি থেকে বেরনো পুরোপুরি বন্ধ। যে কোনও রকম বিষয়ে অনলাইনের মাধ্যমেই সমাধান করার চেষ্টা চালানো হচ্ছে। দেশ যত ডিজিটাল হচ্ছে ততই বাড়ছে সাইবার ক্রাইমের ঘটনা। দেশের সব থেকে বড় ডিজিটাল পেমেন্ট কোম্পানি পেটিএম (Paytm) নিজের গ্রাহকদের সতর্ক করেছে, যে তাঁরা যেন ২৬৪৭ টাকা ক্যাশব্যাক মেসেজে ভুলেও ক্লিক না করেন।
2/ 5
com) ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটি দেখতে হুবুহু অফিসিয়াল পেটিএম ওয়েবসাইটের মতো। যার ফলে গ্রাহকরা বুঝতে পারছেন না যে এটি যে ভুয়ো।
3/ 5
ভুয়ো সাইটে ঢুকলেই ইউজাদের কাছে একটি ম্যাসেজ আসবে, যেখানে লেখা থাকবে, ‘আপনি 2,000 টাকার ক্যাশব্যাক জিতেছেন’। একটু স্ক্রল করেই ওয়েবসাইটের একদম নিচের দিকে দেখতে পাবেন একটি নীল রঙের বোতাম, যাতে লেখা থাকবে ‘Send Reward to Paytm’। এই বোতামটি প্রেস করলেই সর্বনাশ! এই ‘Send’ বাটনে ক্লিক করলেই আপনাকে অরিজিনাল Paytm অ্যাপে ডিরেক্ট করা হবে। আর তার পরই আপনার কাছে কল বা মেসেজ আসতে পারে। কিন্তু সেখানে থাকে ‘পে’ অপশন। ভাল করে লক্ষ্য না করে ‘সেন্ড’ ভেবে ‘পে’ অপশনে ক্লিক করলেই ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে কেটে যাবে ক্যাশব্যাকের সমান মূল্য
4/ 5
এই স্ক্যাম ওয়েবসাইটটির উপরের দিকে থাকা URL অ্যাড্রেসটিকে দেখলেই স্পষ্ট অনুমান করা যাবে যে এটি ভুয়ো। কিন্তু অনেক সময়ই এমন হয়ে যে গ্রাহকরা URL খেয়াল করে থাকেন না।
5/ 5
ইতিমধ্যেই, Paytm জানিয়ে যে, অ্যাপ ছাড়া অন্য কোনও প্ল্যাটফর্মে ক্যাশব্যাক অফার দেন না তাঁরা। ফলে শুধুমাত্র অ্যাপে থাকা ক্যাশব্যাক অফারই আসল। দ্বিতীয়ত, ক্যাশব্যাকের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা Paytm ওয়ালেটে জমা পড়ে যায়। কখনওই অন্য কোনও সাইটের মাধ্যমে কোনও উপহার দেওয়া হয় না।