মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
IPL 2026: ‘It’s not a Hardik Pandya problem’- MI skipper hits back on Jasprit Bumrah debate | Cricket News কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা চট্টগ্রামের খাতুনগঞ্জে খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট নিরসনে কোস্ট গার্ডের অভিযান চীনের ‘ওয়ান চায়না পলিসি’তে মির্জা ফখরুলের সমর্থন Is Thalapathy Vijay’s Divorce With Sangeetha Delayed To June 15, 2026? Here’s What We Know | Tamil Cinema News বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির গভীর শ্রদ্ধা ও জাতি গঠনে তাঁর আদর্শ ধারণের আহ্বান কর্ণফুলীতে ২৬০০০ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউএইচএফপিও ডা. রেজাউল হাসান গুরুতর আহত ইরানে ২ ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর কর্ণফুলীতে ৩১২ কোটি টকার অবৈধ জাল জব্দ

Polao Kaku: মারণ রোগ জয় করে আবারও রাস্তায় ভাইরাল পোলাও কাকু! ভোজন রসিকদের ভিড় পোলাও মাংস খেতে Viral Polao Kaku, who beat cancer, is selling Polao meat again on the streets of Madhyamgram.

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৫৬ সময় দেখুন


Last Updated:

মারণ রোগ জয় করে আবারও রাস্তায় ভাইরাল পোলাও কাকু সন্দীপ, ভোজন রসিকদের ভিড় পোলাও মাংস খেতে

X

পোলাও

পোলাও কাকু 

উত্তর ২৪ পরগনা: ক্যান্সারের বিরুদ্ধে জয়ী হয়ে আবারও মধ্যমগ্রামের রাস্তায় ভাইরাল পোলাও কাকু, জারি তার পোলাও বিক্রির লড়াই। ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছেন, তবুও থেমে যাননি সোশ্যাল মিডিয়ায় চরম জনপ্রিয়তা পাওয়া ভাইরাল পোলাও কাকু সন্দীপ দাশগুপ্ত। জেট এয়ারওয়েজের প্রাক্তন ইঞ্জিনিয়ার থেকে মধ্যমগ্রামের রাস্তার ধারের পোলাও বিক্রেতা হয়ে ওঠার এই যাত্রাপথ যেন ছিল গল্পের মতই। জীবনের নানা ঘাত-প্রতিঘাতে বিধ্বস্ত হয়েও, নিজেকে হারতে দেননি সন্দীপ।

একসময় স্ত্রীর কথায় মাত্র ৮ প্যাকেট পোলাও নিয়ে শুরু করেছিলেন ফুটপাথে বসে খাবার বিক্রি। পরবর্তীতে ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়ার হাত ধরে ভাইরাল হয়ে ওঠেন তিনি। তার দোকানের খাবার খেতে লাইন পরতো বিকেল হলেই। কম দামে সুস্বাদু বাসন্তী পোলাও, মাংস আর আলুর দমেই মন জয় করেন ভোজন রসিকদের।

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

তবে তার পরই, হঠাৎ জীবনে নেমে আসে অন্ধকার। ধরা পড়ে ক্যানসার। চলে কেমোথেরাপি। হয়েছে বড় ধরনের অস্ত্রোপচারও। অবশেষে ক্যানসার জয় করে সুস্থ তিনি। তবুও যেন থামেনি লড়াই। স্ত্রী সোনালী দাশগুপ্তের সহযোগিতায় আবারও পাঁচ মাস পরে মধ্যমগ্রাম কালিবাড়ি সংলগ্ন সোদপুর রোডের পাশেই অস্থায়ী ভাবে টেবিল পেতে করছেন পোলাও বিক্রি।

আরও পড়ুনMilitary Power: যুদ্ধবিমান-ট্যাঙ্ক-ক্ষেপণাস্ত্র-যুদ্ধজাহাজ, ‘বাহুবলী’ ভারতীয় সেনা, পাকিস্তানকে নিমেষে ‘গুড়িয়ে’ দিতে কত সময় লাগবে ভারতের?

সন্দীপ বাবু জানান, এখন তিনি পুরোপুরি সুস্থ, তবে শরীর দুর্বল। তাই আবারও দোকান চালাচ্ছেন। দোকানে আগের মতোই মিলছে পোলাও মাংস আলুর দম, আর কাস্টমাররাও ফিরছেন সেই পুরনো স্বাদ খুঁজে। ক্যানসার জয় করে এখন বর্তমানে লিকুইড খাবারের উপরেই চলছেন। নিয়মিত চিকিৎকদের পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জীবনে হার না মানার লড়াইয়ে, এভাবেই ভাইরাল পোলাও কাকু সন্দীপও যেন শামিল। তাই আবারও মধ্যমগ্রামের রাস্তাতেই ভোজন রসিকদের পোলাও মাংস খাইয়ে চলছে সন্দীপ দাশগুপ্তর সাহসী যুদ্ধ।

Rudra Narayan Roy

Next Article

‘…দেরি হওয়াটাই আশীর্বাদ হল’! কাশ্মীর থেকে ফিরে যা শোনালেন পর্যটক… গায়ে কাঁটা দেবে



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom